'রক্ত দিয়ে বাঁচাও একটি মূল্যবান প্রাণ'- এই শিরোনামে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো।
উত্তর: রক্ত দিয়ে বাঁচাও একটি মূল্যবান প্রাণ সায়েম : জারিফ, তুই এখানে কী করছিস? তোকে তো বেশ চিন্তিত দেখাচ্ছে। জারিফ : সায়েম, ভালোই হলো তোর সাথে দেখা হয়ে। আমাদের এক সহপাঠীর আত্মীয়ের জন্য জরুরি ভিত্তিতে এক ব্যাগ ও-পজিটিভরক্ত লাগবে। কিন্তু কোথাও ম্যানেজ করতে পারছি না। সায়েম : ও-পজিটিভ তো বেশ কমন গ্রুপ। কিন্তু মানুষের মধ্যে রক্তদান নিয়ে এখনো একধরনের ভীতি কাজ করে। অথচ দেখ, আমাদের এক ব্যাগ রক্ত কিন্তু একজনের জীবন ফিরিয়ে দিতে পারে। জারিফ : একদম ঠিক বলেছিস। আসলে সচেতনতার অভাব। অনেকে মনে করে রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যায় বা বড়ো কোনো অসুখ হতে পারে। তুই কি জানিস, বিজ্ঞানের মতে নিয়মিত রক্তদান করলে হৃদরোগের ঝুঁকি কমে? সায়েম : হ্যাঁ, আমি জানি। এমনকি রক্ত দেওয়ার পর শরীরে নতুন রক্তকণিকা তৈরি হয়, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়িয়ে দেয়। অথচ মানুষ 'রক্ত দিয়ে বাঁচাও একটি মূল্যবান প্রাণ'- এই মহান সত্যটা বুঝেও বুঝতে চায় না। জারিফ : আমি ভাবছি আমরা যদি সোশ্যাল মিডিয়ায় বা কলেজে ছোটো একটা ক্যাম্পেইন করতে পারি। মানুষকে বোঝাতে হবে যে, তাদের শরীরের এই বাড়তি রক্তটুকু দান করলে তাদের কোনো ক্ষতি হবে না বরং অন্য কেউ নতুন জীবন পাবে। সায়েম : দারুণ আইডিয়া! দেখ, দুর্ঘটনাকবলিত রোগী বা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য রক্তের চাহিদা অনেক। আমরা যদি তরুণ প্রজন্ম এগিয়ে না আসি, তবে এই সংকট কাটবে না। তুই কি এখন ওই রোগীর জন্য রক্তের ব্যবস্থা করতে পেরেছিস? জারিফ : আমার এক বড়ো ভাইয়ের সাথে কথা হয়েছে, তিনি কিছুক্ষণ পর আসছেন। আমি নিজেও আজ থেকে নিয়মিত রক্ত দেওয়ার প্রতিজ্ঞা করলাম। ১৮ বছর তো হয়েই গেল আমাদের। সায়েম : চমৎকার সিদ্ধান্ত! রক্তদান শুধু সমাজসেবা নয়, এটা ইবাদত বা ধর্মেরও অংশ। চল, আজ থেকে আমরা দুজনেই রক্তদান আন্দোলনের কর্মী হিসেবে কাজ করি। জারিফ : অবশ্যই, আজ থেকে আমাদের লক্ষ্য হবে একটাই-রক্তের অভাবে যেন কোনো প্রাণ ঝরে না পড়ে। এখন চল, ভাইয়ের কাছে যাই। সায়েম : চল।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
'রক্ত দিয়ে বাঁচাও একটি মূল্যবান প্রাণ'- এই শিরোনামে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো।
উত্তর