গণতন্ত্রের উত্তরণ ও সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
উত্তর: 'গণতন্ত্রের উত্তরণ ও সাম্প্রতিক বাংলাদেশ' সালাম : শুভসকাল, কবির। কেমন আছ? কবির : শুভসকাল, সালাম। হ্যাঁ, ভালো আছি, তুমি? সালাম : আমিও ভালো আছি। আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকে নিজের মধ্যে একধরনের আনন্দবোধ কাজ করছে, বন্ধু। কবির : হ্যাঁ, আমিও শুনেছি। কিন্তু সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আগ পর্যন্ত আমি নিশ্চিত হতে পারছি না। সালাম : তোমার অনিশ্চিত মনোভাবের যথেষ্ট কারণ রয়েছে। ২০০৮ সালের পর বাস্তবিক অর্থে এদেশে কোনো নির্বাচন পুরোপুরি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের ফলস্বরূপ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণমূলক হবে বলেই প্রত্যাশা করছি। কবির : ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার কি সেই পথেই এগুচ্ছে? তারা কি পারবে একটি গণতান্ত্রিক নির্বাচন ও সরকার গঠনের সহায়ক হতে? সালাম : তাদের সদিচ্ছামূলক বক্তব্য ও রোডম্যাপ দেখে আমি সেই প্রত্যাশাই করছি। গণতান্ত্রিক উত্তরণে এমনকি বিদেশি রাষ্ট্র ও সহায়তা প্রদান করতে ইচ্ছুক বলে জানিয়েছে। ড. মুহম্মদ ইউনূস-এর বৈশ্বিক পরিচিতি এখানে ইতিবাচক ভূমিকা রাখছে। কবির : 'নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন' যেসব সুপারিশ করেছে সেগুলোর বাস্তবায়নের চেষ্টা চলছে শুনে আমি কিছুটা আশাবাদী এ ব্যাপারে। নির্বাচন কমিশনের কাজকে আরও স্বাধীন-স্বতন্ত্র করা এবং প্রার্থিতা পাওয়ার ক্ষেত্রে যথাযথ নিয়ম মানা হলে গণতান্ত্রিক ব্যবস্থা আপন গতি ফিরে পাবে সালাম : তাছাড়া বর্তমানে নতুন রাজনৈতিক দলসহ ছোটো-বড়ো সব দলের মধ্যে স্বাধীনভাবে কাজ করার ও ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা লক্ষণীয়। ছেলেবুড়ো সকলে রাজনীতি-সচেতন আড্ডায় জড়ো হচ্ছে। ভোটাধিকার নিয়ে তারা যেমন সচেতন হচ্ছে তেমনই রাজনৈতিক কর্মকাণ্ডের যেকোনো ভুলকে তারা প্রাণ খুলে সমালোচনা করতে শিখেছে। কবির : হ্যাঁ, এগুলো অবশ্যই আমাদের জন্য বড়ো পাওয়া। একটি সুন্দর, স্বাধীন, গণতান্ত্রিক দেশ হিসেবে যেন আমরা আবার ঘুরে দাঁড়াতে পারি। সালাম : দোয়া করো, বন্ধু। কলেজে যেতে হবে। কবির : ঠিক আছে, ভালো থেকো। সালাম : তুমিও ভালো থেকো, বিদায়।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
গণতন্ত্রের উত্তরণ ও সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
উত্তর