মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ লেখো।
উত্তর: মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে দুই বন্ধুর সংলাপ আনোয়ার : মাজিদ, তুমি নাকি মোবাইল কিনেছ? মাজিদ : তোমাকে কে বলেছে? আনোয়ার : ক্লাসের সবাই তো জানে। অথচ তুমি আমাকে বলোনি। মাজিদ : বন্ধু, মন খারাপ কোরো না। আসলে এ যুগে মোবাইল না হলে চলা যায় না। কত প্রয়োজন যে এ যন্ত্রটা পূরণ করে। তাই সুযোগ এলো ঝটপট কিনে ফেললাম। আনোয়ার : দেখো মাজিদ, মোবাইল নিয়েছ ভালো কথা। কিন্তু মনে রেখো এটা দিয়ে যাতে তোমার এবং অন্যের ক্ষতি না হয়। মাজিদ : এটা কী বলছ! মোবাইল দিয়ে আবার ক্ষতি কীভাবে হয়? আনোয়ার : প্রতিটা জিনিসের ভালো এবং খারাপ দুটো দিক আছে। তোমার হাতে একটি ছুরি থাকলে তা দিয়ে আপেল কেটেও খেতে পারো, আবার কাউকে হত্যাও করতে পারো। মোবাইলটাও তেমনি। মাজিদ : হেঁয়ালি না করে খুলে বলো আনোয়ার। আনোয়ার : এটা ব্যবহার করে তুমি যেমন কম সময়ে তোমার প্রয়োজন পূরণ করতে পারো, আবার অযথা ব্যবহার করে তোমার সময় নষ্ট হতে পারে। তেমনই অপরকে অযথা ফোন করে বিরক্ত করা, কাউকে হুমকি দেওয়া, অশ্লীল ছবি বা ভিডিও করা ইত্যাদির মাধ্যমে অপরের ক্ষতি সাধনও করতে পারো। মাজিদ : আমি তো এভাবে কখনো ভাবিনি। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে সচেতন করে দিলে। আনোয়ার : বোঝার জন্য তোমাকেও ধন্যবাদ।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ লেখো।
উত্তর