উদ্দীপকটিতে 'সুচেতনা' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটিতে 'সুচেতনা' কবিতার বৈশ্বিক সংকটের দিকটি প্রতিফলিত হয়েছে। 'সুচেতনা' কবিতায় কবি সেই ইতিবাচক চেতনার কথা বলেছেন, 'যে চেতনার ফলে পৃথিবী আরও বেশি সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে। যে প্রেম ও ভালোবাসার ওপর পৃথিবী টিকে আছে, সেই প্রেম ও ভালোবাসা তথা শুভ চেতনাকে কবি সর্বত্র বিরাজিত করতে চেয়েছেন। উদ্দীপকের কবিতাংশে কবি অদ্ভুত এক অন্ধকার পৃথিবীতে আসার কথা বলেছেন। তাঁর মতে, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, নেই কোনো করুণার আলোড়ন- পৃথিবী আজ তাদের পরামর্শে পরিচালিত হচ্ছে। যাদের দ্বারা পৃথিবী সুন্দর হওয়ার কথা ছিল তাদের হৃদয় শকুন ও শেয়ালের খাদ্যে পরিণত হয়েছে। উদ্দীপকের কবির এই মানবিক সংকট 'সুচেতনা' কবিতায়ও প্রকাশ পেয়েছে। বলা হয়েছে পৃথিবী এগিয়ে যাচ্ছে সভ্যতাকে সঙ্গে নিয়ে। কিন্তু সভ্যতা বিকাশের পাশাপাশি বহু যুদ্ধ-রক্তপাত-প্রাণহানি সংঘটিত হওয়ায় তৈরি হয়েছে এক তীব্র সংকট। তাই বলা যায় যে, উদ্দীপকটিতে 'সুচেতনা' কবিতার বৈশ্বিক সংকটের দিকটি প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
উদ্দীপকটিতে 'সুচেতনা' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে- ব্যাখ্যা করো।
উদ্দীপক
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর