উদ্দীপকটিতে 'সুচেতনা' কবিতার সামগ্রিক দিক উন্মোচিত হয়নি- উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: যে উদ্দীপকে 'সুচেতনা' কবিতার আশাবাদের দিকটি প্রতিফলিত না হওয়ায় বলা যায় উদ্দীপকটিতে 'সুচেতনা' কবিতার সমগ্র দিক উন্মোচিত হয়নি- মন্তব্যটি যথার্থ। 'সুচেতনা' কবিতায় কবি পৃথিবীর সংকটাপন্ন রূপ দেখে বিষণ্ণ হয়েছেন। সভ্যতার ছোঁয়া নিয়ে এগিয়ে যাওয়া পৃথিবীতে তৈরি হয়েছে মানবিকতার সংকট। এই সংকট থেকে মুক্তির পথ মানবিকতা ও প্রেম-ভালোবাসার মাঝে নিহিত। উদ্দীপকের কবিতাংশে কবি এক বৈশ্বিক সংকট চিহ্নিত করেছেন। সেই সংকট তৈরি হয়েছে হৃদয়হীন, নির্মম ও নিষ্ঠুর মানুষ দ্বারা। পৃথিবী এসব মানুষের পরামর্শ মতো পরিচালিত হচ্ছে। অথচ যাদের হৃদয় প্রেম-ভালোবাসা দিয়ে পরিপূর্ণ তাদের দিকে পৃথিবীর সুনজর নেই। এই অমানবিক অবস্থা নিঃসন্দেহে পৃথিবীর জন্য সংকটের। এই সংকটের কথা 'সুচেতনা' কবিতায়ও বলা হয়েছে। সভ্যতাকে সঙ্গে নিয়ে পৃথিবী এখনো বের হতে পারেনি। এই বিষয়টি ছাড়াও আলোচ্য কবিতায় কবির চেতনাজাত প্রার্থনা, বিশ্বাস, ধারণা, উত্তরণের পথ, সত্য ও সুন্দর প্রভৃতি বিষয় রয়েছে, যেগুলো উদ্দীপকের কবিতাংশে অনুপস্থিত। 'সুচেতনা' কবিতায় ও উদ্দীপকের কবিতাংশে বৈশ্বিক সংকটের চিত্র উঠে এসেছে। কিন্তু আলোচ্য কবিতায় এটি ছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেগুলো উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় যে, -উদ্দীপকটিতে 'সুচেতনা' কবিতার সমগ্র দিক উন্মোচিত হয়নি।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
উদ্দীপকটিতে 'সুচেতনা' কবিতার সামগ্রিক দিক উন্মোচিত হয়নি- উক্তিটি মূ…
উদ্দীপক
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর