আবেগ শব্দ কাকে বলে? আবেগ শব্দের শ্রেণিবিভাগ উদারহরণসহ আলোচনা করো।
উত্তর: যেসব শব্দের সাহায্যে মনের কোনো বিশেষ ভাব বা আবেগ- যেমন আনন্দ, ঘৃণা, ভয়, শোক, বিস্ময় ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে আবেগ শব্দ বলে। এই শব্দগুলো বাক্যের অন্যান্য পদের সাথে সরাসরি কোনো ব্যাকরণগত সম্পর্ক না রেখেই স্বাধীনভাবে বসে মনের গভীর আবেগ প্রকাশ করে। যেমন: উঃ! কী প্রচণ্ড গরম! (যন্ত্রণা প্রকাশ) সাবাস! আমরা খেলায় জিতেছি। (উৎসাহ প্রদান) ছি ছি! তুমি একাজ করলে? (ঘৃণা প্রকাশ) আবেগ শব্দের শ্রেণিবিভাগ: আবেগ শব্দকে প্রকাশভঙ্গি অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করা যায়। নিচে আলোচনা করে হলো- ১. সিদ্ধান্তবাচক: সম্মতি, অসম্মতি বা কোনো সিদ্ধান্ত প্রকাশে। যেমন: হ্যাঁ, আমি যাব। না, ওটা সম্ভব নয়। ২. আনন্দবাচক: তীব্র আনন্দ বা উল্লাস প্রকাশে। যেমন: বাহ! চমৎকার একটা দৃশ্য। শাবাশ! তুমি ঠিক করেছ। ৩. বিষাদবাচক: দুঃখ, শোক বা যন্ত্রণা প্রকাশে। যেমন: হায় হায়, লোকটার কী হলো! উহ! বড্ড লাগছে। ৪. বিস্ময়বাচক: কোনো কিছু দেখে অবাক বা বিস্মিত হলে। যেমন: আরে! তুমি কখন এলে? মাগো! কত বড় সাপ। ৫. ঘৃণা বা বিরক্তিবাচক: ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করতে। যেমন: ছি ছি! একি করেছ তুমি। ধিক তারে, যে দেশকে ভালোবাসে না। ৬. সম্বোধনবাচক: কাউকে সম্বোধন করতে বা ডাকতে। যেমন: ওহে, শুনে যাও। ওগো, এদিকে এসো। ৭. সতর্কতাবাচক: কাউকে সাবধান বা সতর্ক করতে। যেমন: সাবধান! সামনে বিপদ। হুশিয়ার, পা পিছলে যাবে। ৮. করুণাবাচক: করুণা বা সহমর্মিতা প্রকাশে। যেমন: আহারে! লোকটার সব শেষ হয়ে গেল।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি · সৃজনশীল
আবেগ শব্দ কাকে বলে? আবেগ শব্দের শ্রেণিবিভাগ উদারহরণসহ আলোচনা করো।
উত্তর