উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহিদ জাপান থেকে মটরসাইকেল আমদানি করেন। তিনি ভোক্তাদের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখেন যে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বসবাসকারী মানুষের ক্রয় ক্ষমতা বেশি। তাই তিনি ঢাকা ও চট্টগ্রামে ১০ টি শোরুম গড়ে তোলেন এবং সফলভাবে ব্যবসা করেন। Q- উদ্দীপকে জনাব মাহিদের সফলতার কারণ হলো- i. বাজার জরিপ ii. পণ্য পৃথকীকরণ iii. বাজার বিভক্তিকরণ নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: সঠিক উত্তর : i ও iii i. বাজার জরিপ—সঠিক; তিনি ভোক্তাদের বৈশিষ্ট্য ও ক্রয়ক্ষমতা বিশ্লেষণ করেছেন। ii. পণ্য পৃথকীকরণ—ভুল; মোটরসাইকেলের স্বতন্ত্র বৈশিষ্ট্য তৈরির উল্লেখ নেই। iii. বাজার বিভক্তিকরণ—সঠিক; ভৌগোলিক ভিত্তিতে ঢাকা ও চট্টগ্রাম বাজার নির্বাচন করেছেন।
HSC Marketing 2nd Paper Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 4 : বাজার বিভক্তকরণ ও বিপণণ মিশ্রণ · MCQ