মিসেস আতিয়া মেয়ের বায়না মিটাতে গিয়ে কোন ধরনের পণ্য ক্রয় করলেন? ব্যাখ্যা কর।
উত্তর: মিসেস আতিয়া মেয়ের বায়না মেটাতে গিয়ে লোভনীয় পণ্য ক্রয় করলেন। যে পণ্য দোকানে দেখে ক্রেতা ক্রয়ের প্রয়োজন অনুভব করে তাকে লোভনীয় পণ্য বলে। যেমন-খেলনা, ফুলদানি, চা,রসগোল্লা ইত্যাদি উল্লেখ্য। কোন পণ্য ক্ষেত্র বিশেষে অবস্থা বিবেচনায় লোভনীয় পণ্য আবার কখনো বিপণন বা অন্য কোন পণ্য হিসেবে গণ্য হতে পারে। উদ্দীপকে স্কুল থেকে ফেরার পথে মিসেস আতিয়ার মেয়ে পথে ফুচকা বিক্রি করতে দেখে ফুচকা খাওয়ার বায়না করলেন মেয়ের বায়না মিটাতে মিস আতিয়া বাধ্য হয়ে মেয়েকে ফুচকা কিনে দিলেন।এখানে তারা যে পণ্যটি ক্রয় করল সেটি দেখা মাত্রই ক্রয় করার ইচ্ছা জাগল। যা লোভনীয় পণ্যের উদাহরণ। তাই বলা যায়, মিসেস আতিয়া যে পণ্য টি ক্রয় করেছে তা হল লোভনীয় পণ্য।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
মিসেস আতিয়া মেয়ের বায়না মিটাতে গিয়ে কোন ধরনের পণ্য ক্রয় করলেন?…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর