ফ্রি পণ্য বিক্রয় বৃদ্ধিতে সহায়ক - তুমি কী একমত? উদ্দীপকের আলোকে পণ্যস্তর উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: বিক্রয় প্রসার কার্যক্রমের ফ্রিতে পণ্য বিক্রয় পণ্যের বিক্রয় বৃদ্ধি করে। বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে।এই উদ্দীপনামূলক কার্যক্রমটি হচ্ছে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির একটি কৌশল। এই পদ্ধতির মাধ্যমে একটি পণ্যের সাথে আরেকটি পণ্য ফ্রিতে দেওয়া যেমন টুথপেস্টের সাথে টুথব্রাশ ফ্রি. গ্রাহকদের মূল্য হ্রাস, নমুনা পণ্য প্রদান, মেয়াদি গ্যারান্টি প্রদান, বিক্রয়োত্তর সেবাদান, ব্যবসায়িক ছাড়,বিভিন্ন উৎসব উপলক্ষে ছাড়, বিভিন্ন দিবস উপলক্ষে নির্ধারিত ছাড় ইত্যাদি প্রদান করা হয়। উদ্দীপকের পানু একজন পান ব্যবসায়ী। তিনি নিজেও অনেক পান খান। ফলে তার দাঁতে ময়লা জমাট বেঁধে ব্যথার সৃষ্টি করে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে দুই বেলা টুথক্লিন' নামক টুথপেস্ট ব্যবহার করতে পরামর্শ দেন। কিছুদিনের মধ্যেই তাঁর দাঁত ঝকঝকে ও ব্যথামুক্ত হয়। টুথপেস্টটির সাথে একটি সুদর্শনীয় টুথব্রাশ ফ্রি প্রদান করা হয়। এরূপ ক্ষেত্রে কোম্পানি মনে করে ফ্রি পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সহায়ক। একটি পণ্যের সাথে আরেকটি পণ্য ফ্রিতে দেওয়া প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির একটি গতিশীল বিপণন পন্থা। নতুন পণ্য প্রবর্তন অথবা পণ্যের চাহিদা কমে গেলে পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয়। উদ্দীপকের টুথক্লিন নামক প্রতিষ্ঠানটিও তাই বিক্রয় প্রসার কার্যক্রমের ফ্রি মাধ্যমটি ব্যবহার করেছে, যা তাদের বিক্রয় বৃদ্ধিতে সহায়ক। তাই আমি মনে করি, বিক্রয় প্রসার কার্যক্রমের ফ্রিতে পণ্য বিক্রয় পণ্যের বিক্রয় বৃদ্ধি করে
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
ফ্রি পণ্য বিক্রয় বৃদ্ধিতে সহায়ক - তুমি কী একমত? উদ্দীপকের আলোকে প…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর