ঝুঁকি পরিমাপের উৎকৃষ্ট পদ্ধতি কোনটি?
ক. ভেদাঙ্ক
খ. আদর্শ বিচ্যুতি
গ. গড়
ঘ. বিভেদাঙ্ক
উত্তর: বিভেদাঙ্ক
ব্যাখ্যা: ঝুঁকি পরিমাপের জন্য আদর্শ বিচ্যুতি সবচেয়ে প্রচলিত পদ্ধতি হলেও, বিভেদাঙ্ক-কে ঝুঁকি পরিমাপের সবচেয়ে উৎকৃষ্ট বা তুলনামূলক পদ্ধতি বলা হয়। এর কারণগুলো নিচে দেওয়া হলো: ১. তুলনামূলক সুবিধা: আদর্শ বিচ্যুতি কেবল ঝুকির পরিমাণ প্রকাশ করে। কিন্তু যদি দুটি প্রকল্পের আয়ের হার ভিন্ন হয়, তবে আদর্শ বিচ্যুতির মাধ্যমে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ তা সঠিকভাবে বোঝা কঠিন। বিভেদাঙ্ক ঝুঁকিকে আয়ের হারের সাপেক্ষে প্রকাশ করে, ফলে ভিন্ন আয়ের হারের দুটি প্রকল্প বা সিকিউরিটির ঝুঁকির তুলনা করা সহজ হয়। ২. প্রতি ইউনিট ঝুকি: বিভেদাঙ্ক মূলত নির্দেশ করে প্রতি ইউনিট আয়ের বিপরীতে কতটুকু ঝুঁকি বিদ্যমান।
HSC Finance 1st Paper Chapter 9: ঝুকি ও মুনাফার হার MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 9: ঝুকি ও মুনাফার হার · MCQ