উদ্দীপকে উল্লিখিত মি. কাদের অর্থায়নের কোন ধরনের কার্যক্রম সম্পাদন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি কাদের অর্থায়নের মূলধন বাজেটিং কার্যক্রম সম্পাদন করেন। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। এক্ষেত্রে স্থায়ী সম্পত্তি ক্রয়ে কি পরিমাণ মূলধন প্রয়োজন, সম্পত্তির আয়ুষ্কাল ,ভবিষ্যৎ সম্ভাব্য নগদ প্রবাহ, ঝুঁকি ইত্যাদি বিষয় বিবেচনা করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উদ্দীপকে মি কাদের তার কার্যক্রম পরিচালনায় একটি আধুনিক মেশিন স্থাপনের কথা ভাবছেন। এক্ষেত্রে তিনি মূলধন বাজেটিং কৌশল আন্তঃআয় হার প্রয়োগের মাধ্যমে মেশিনটি ক্রয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চান। এছাড়া মেশিনে বিনিয়োগকৃত অর্থ তিনি দ্রুত ফেরত পাওয়ার প্রত্যাশা করেন,যা পে-ব্যাক সময় নির্ণয়ের মাধ্যমে জানা যাবে। আন্তঃআয় হার ওপে-ব্যাক সময় পদ্ধতি মূলধন বাজেটিং কৌশল হিসেবে বিবেচিত হয়। যা দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে প্রয়োগ করা হয়। আর দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি মূলধন বাজেটিং এর সাথে সম্পর্কযুক্ত।অতএব বলা যায়,উদ্দীপকে মি কাদের অর্থায়নের মূলধন বাজেটিং কার্যক্রম সম্পাদন করেন।
HSC Finance 1st Paper Chapter 8: মূলধন বাজেটিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 8: মূলধন বাজেটিং · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. কাদের অর্থায়নের কোন ধরনের কার্যক্রম সম্পাদন ক…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

