HSCFinance 1st Paperসৃজনশীল
উদ্দীপক
মি. আজাদ ও মি. জাহাঙ্গীর দুই বন্ধু যারা শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী। মি. আজাদ বিনিয়োগের জন্য দুইটি সিকিউরিটি বিবেচনা করছেন যেখানে তিনি আপেক্ষিক ঝুঁকি (Relative risk) পরিমাপের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সিকিউরিটিসমূহের তথ্য নিম্নরূপ:
অন্যদিকে মি. জাহাঙ্গীর এমন একটি সিকিউরিটিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে যার বেটা ১.৫। উল্লেখ্য বাজার আয়ের হার ১২% এবং ঝুঁকিমুক্ত আয়ের হার ৫%।
অন্যদিকে মি. জাহাঙ্গীর এমন একটি সিকিউরিটিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে যার বেটা ১.৫। উল্লেখ্য বাজার আয়ের হার ১২% এবং ঝুঁকিমুক্ত আয়ের হার ৫%।Barisal · 2017
ক
ঝুঁকি কী?
উত্তর
প্রত্যাশিত আয় ও প্রকৃত আয়ের বিচ্যুতি বা ব্যবধানকেই ঝুঁকি বলে।
খ
ঝুঁকি ও মুনাফার মধ্যে কিরূপ সম্পর্ক বিদ্যমান ? ব্যাখ্যা করো।
উত্তর
ঝুঁকি ও মুনাফার মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান।
যে প্রকল্পে আয়ের সম্ভাবনা বেশি সে প্রকল্পের ঝুঁকিও বেশি হয়। কেননা, আয়ের সম্ভাবনা বেশি মানেই প্রত্যাশিত আয়ের হার বেশি। তাই এক্ষেত্রে প্রকৃত আয়ের সাথে ব্যবধান হওয়ার সম্ভাবনাও বেশি হয়। বিপরীতভাবে যে প্রকল্পে আয়ের সম্ভাবনা কম হয় সে প্রকল্পের ঝুঁকিও কম হয়। এজন্যই বলা হয়, ঝুঁকি ও মুনাফা বা আয়ের মধ্যে সমমুখী সম্পর্ক রয়েছে।
গ
মি. জাহাঙ্গীরের সিকিউরিটির প্রয়োজনীয় আয়ের হার নির্ণয় করো।
উত্তর
মি. জাহাঙ্গীরের সিকিউরিটির প্রয়োজনীয় আয়ের হার নির্ণয়:
আমরা জানি,
প্রয়োজনীয় আয়ের হার, Ri = RF+(RmRF) × bi
এখানে, ঝুঁকিবিহীন আয়ের হার, RF = ৫%
বাজার আয়ের হার, Rm = ১২%
বিটা সহগ, bi = ১.৫০
প্রয়োজনীয় আয়ের হার,
Ri = ৫+(১২-৫) × ১.৫০
= ৫ + ৭× ১.৫০
= ৫ + ১০.৫০
= ১৫.৫০%
অতএব, মি. জাহাঙ্গীরের সিকিউরিটির প্রয়োজনীয় আয়ের হার ১৫.৫০%।
উত্তর: ১৫.৫০%।
ঘ
ঝুঁকির বিবেচনায় মি. আজাদের কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা উচিত? বিশ্লেষণ করো।
উত্তর
ঝুঁকির বিবেচনায় মি. আজাদের কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা উচিত তা জানতে হলে উভয় সিকিউরিটির বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে।
আমরা জানি, বিভেদাঙ্ক, CV =
স্টক-X এর আদর্শ বিচ্যুতি নির্ণয়:
এখানে,
প্রত্যাশিত আয়,
= ১২ × ০.৩০ + ১৬×০.৩০ + ১৮×০.২০+ ১৯ × ০.২০
= ১৫.৮০
আদর্শ বিচ্যুতি,
= ২.৭১%
বিভেদাঙ্ক,
CV = × ১০০
= ১৭.১৫%
স্টক-Y এর আদর্শ বিচ্যুতি নির্ণয়:
এখানে,
প্রত্যাশিত আয়,
= ১৯ × ০.৩০ + ১৪×০.৩০+৯×০.২০+১১ × ০.২০
= ১৩.৯০
আদর্শ বিচ্যুতি,
= ৩.৭৮%
বিভেদাঙ্ক,
CV = × ১০০
= ২৭.১৯%
এখানে, স্টক-X এর বিভেদাঙ্ক ১৭.১৫% এবং স্টক Y এর বিভেদাঙ্ক ২৭.১৯%। অর্থাৎ ঝুঁকি বিবেচনা স্টক- বেশি ঝুঁকিপূর্ণ। সুতরাং, ঝুঁকির বিবেচনায় মি. আজাদের স্টক-X এ বিনিয়োগ করা উচিত।
= ২.৭১%
বিভেদাঙ্ক,
CV = × ১০০
= ১৭.১৫%
স্টক-Y এর আদর্শ বিচ্যুতি নির্ণয়:
এখানে,
প্রত্যাশিত আয়,
= ১৯ × ০.৩০ + ১৪×০.৩০+৯×০.২০+১১ × ০.২০
= ১৩.৯০
আদর্শ বিচ্যুতি,
= ৩.৭৮%
বিভেদাঙ্ক,
CV = × ১০০
= ২৭.১৯%
এখানে, স্টক-X এর বিভেদাঙ্ক ১৭.১৫% এবং স্টক Y এর বিভেদাঙ্ক ২৭.১৯%। অর্থাৎ ঝুঁকি বিবেচনা স্টক- বেশি ঝুঁকিপূর্ণ। সুতরাং, ঝুঁকির বিবেচনায় মি. আজাদের স্টক-X এ বিনিয়োগ করা উচিত।সম্পূর্ণ প্রশ্ন দেখো

