গ্রহণ-বর্জন সিদ্ধান্ত বলতে কী বোঝায় ?
উত্তর: একটি প্রতিষ্ঠান কোন বিনিয়োগ প্রকল্পটি গ্রহণ করবে এবং কোনটি বর্জন করবে তা নির্ধারণ করার সিদ্ধান্তই হচ্ছে গ্রহণ বর্জন সিদ্ধান্ত। একটি প্রতিষ্ঠানের কাছে একাধিক বিকল্প বিনিয়োগ প্রকল্প থাকতে পারে। সব প্রকল্পই প্রতিষ্ঠানটির জন্য লাভজনক হবে তা আবশ্যকীয় নয়, অর্থাৎ প্রকল্পগুলো থেকে প্রতিষ্ঠানটি লাভ অথবা ক্ষতির সম্মুখীন হতে পারে। প্রতিষ্ঠানটি যদি ক্ষতি এড়াতে চায়, এক্ষেত্রে প্রতিষ্ঠানটির যথার্থ বিশ্লেষণ করে লাভজনক প্রকল্পটিকে বেছে নিতে হবে। অতএব, প্রতিষ্ঠানটিকে লাভজনক প্রকল্পগুলোকে গ্রহণ করতে হবে এবং যেসকল প্রকল্প থেকে ক্ষতি হতে পারে সেগুলোকে বর্জন করতে হবে।
HSC Finance 1st Paper Chapter 8: মূলধন বাজেটিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 8: মূলধন বাজেটিং · সৃজনশীল
গ্রহণ-বর্জন সিদ্ধান্ত বলতে কী বোঝায় ?
উত্তর
