মূলধন বাজেটিংয়ের দুইটি উদ্দেশ্য লেখ।
উত্তর: মূলধন বাজেটিং এর দুটি উদ্দেশ্য হলোঃ ১) স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগঃ মূলধন বাজেটিং দীর্ঘমেয়াদী সুবিধাকে বিবেচনা করে বলে দীর্ঘমেয়াদী সম্পত্তিতে বিনিয়োগ করাই মূলধন বাজেটিং এর প্রধান উদ্দেশ্য। যেমনঃ জমি, দালানকোঠা, আসবাবপত্র ,যন্ত্রপাতি ইত্যাদি স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করাই এর উদ্দেশ্য। ২) বিকল্প প্রকল্প নির্বাচনঃ একই ধরনের পণ্য উৎপাদনের জন্য বিভিন্ন কোম্পানির উৎপাদিত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি পাওয়া যায়। এক্ষেত্রে যে যন্ত্রপাতি অধিক স্বয়ংসম্পূর্ণ এবং তুলনামূলক ব্যয় কম এ ধরনের যন্ত্রপাতি ক্রয়কে প্রকল্প নির্বাচন বলা হয়। যার জন্য মূলধন বাজেটিং ই একমাত্র সঠিক সিদ্ধান্ত দিয়ে থাকে।
HSC Finance 1st Paper Chapter 8: মূলধন বাজেটিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 8: মূলধন বাজেটিং · সৃজনশীল
মূলধন বাজেটিংয়ের দুইটি উদ্দেশ্য লেখ।
উত্তর
