একজন বিনিয়োগকারী কেন পোর্টফোলিও নীতি অনুসরণ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি বলতে ব্যবসায়ী তার সব অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করাকে বোঝায়। একজন ব্যবসায়ী যদি শুধু একটি পণ্যের ব্যবসায় করে, তাহলে ব্যবসায়ের মুনাফা অর্জন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। অর্থাৎ ক্ষতির আশঙ্কা বেশি থাকে। কিন্তু ব্যবসায়ী যদি বিভিন্ন ধরনের পণ্যের ব্যবসায় করে, সেক্ষেত্রে একটি পণ্যের বিক্রয় হ্রাস পেলেও অন্যান্য পণ্যের বিক্রয় দিয়ে ব্যবসায়ের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। তাই ঝুঁকি হ্রাসের জন্য একজন ব্যবসায়ী পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করে।
HSC Finance 1st Paper Chapter 8: মূলধন বাজেটিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 8: মূলধন বাজেটিং · সৃজনশীল
একজন বিনিয়োগকারী কেন পোর্টফোলিও নীতি অনুসরণ করেন? ব্যাখ্যা কর।
উত্তর
