অভ্যন্তরীণ আয়ের হার বলতে কি বুঝায়?
উত্তর: যে বাট্টার হারে মোট নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের সমান হয় তাকে অভ্যন্তরীণ আয়ের হার বলে। এটি এমন একটি বাট্টার হার যা নিট বর্তমান মূল্যকে শূন্য করে। এক্ষেত্রে উক্ত বাট্টার হার বা অভ্যন্তরীণ আয়ের হার মূলধন ব্যয় অপেক্ষা বেশি হলে প্রকল্পটি গ্রহণযোগ্যতা পায়। পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে যে প্রকল্পের অভ্যন্তরীণ আয়ের হার (IRR) বড় সে প্রকল্পটি গ্রহণযোগ্য হয়।
HSC Finance 1st Paper Chapter 8: মূলধন বাজেটিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 8: মূলধন বাজেটিং · সৃজনশীল
অভ্যন্তরীণ আয়ের হার বলতে কি বুঝায়?
উত্তর
