কন্ট্রিবিউশন মার্জিন কীভাবে ব্রেক-ইভেন বিক্রয়কে প্রভাবিত করে? বুঝিয়ে লেখো।
উত্তর: কন্ট্রিবিউশন মার্জিন ব্রেক-ইভেন বিক্রয়কে ঋণাত্মকভাবে প্রভাবিত করে। এককপ্রতি বিক্রয়মূল্য ও এককপ্রতি পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্যকে এককপ্রতি কন্ট্রিবিউশন মার্জিন বলে। স্থির ব্যয়কে এককপ্রতি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করলে ব্রেক-ইভেন বিক্রয় একক পাওয়া যায়। এককপ্রতি কন্ট্রিবিউশন মার্জিন বৃদ্ধি পেলে ব্রেক-ইভেন বিক্রয় একক হ্রাস পায়। এভাবেই কন্ট্রিবিউশন মার্জিন ব্রেক-ইভেন বিক্রয়কে ঋণাত্মকভাবে প্রভাবিত করে।
HSC Finance 1st Paper Chapter 4: আর্থিক বিশ্লেষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 4: আর্থিক বিশ্লেষণ · সৃজনশীল
কন্ট্রিবিউশন মার্জিন কীভাবে ব্রেক-ইভেন বিক্রয়কে প্রভাবিত করে? বুঝিয়ে লেখো।
উত্তর
