AC [গণিত] 1 দ্বারা প্রতিষ্ঠানের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। উক্তিটির যথার্থতা যাচাই করো।
উত্তর: উদ্দীপকে AC1 দ্বারা মোট ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বিধায় প্রতিষ্ঠানের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। মোট ব্যয় বলতে মূলত স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টিকে বোঝায়। প্রতিষ্ঠানে কোনো পণ্য উৎপাদন না হলেও মোট ব্যয় স্থির ব্যয়ের সমান হয়। উদ্দীপকে AC রেখা এবং AC1 রেখা উভয়টিই মোট ব্যয়কে নির্দেশ করে। AB রেখাটি প্রতিষ্ঠানের স্থির ব্যয় এবং OD রেখা বিক্রয়লব্ধ আয়কে নির্দেশ করে। এখানে মোট ব্যয় প্রাথমিক অবস্থায় AC রেখার অবস্থানে ছিলো। বর্তমানে AC রেখা হতে AC1 রেখায় মোট ব্যয় স্থানান্তরিত হয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানের মোট ব্যয়ের পরিমাণ বেড়েছে। ফলে বর্তমানে প্রতিষ্ঠানের ব্রেক ইভেন বিন্দুর পরিমাণও বেড়েছে। এতে প্রতিষ্ঠানকে বর্তমানে আগের চেয়ে বেশি পরিমাণ পণ্য বিক্রয় করে মোট খরচ নির্বাহ করতে হবে। তাই বলা যায়, প্রতিষ্ঠানের বিক্রয় লক্ষ্য মাত্রা বৃদ্ধি পাওয়ায় ব্যর্থ হওয়ার আশংকা বেড়েছে। কেননা, প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা পর্যন্ত বিক্রয় নাও হতে পারে। সুতরাং, AC1 দ্বারা প্রতিষ্ঠানের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে-উক্তিটি যথার্থ।
HSC Finance 1st Paper Chapter 4: আর্থিক বিশ্লেষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 4: আর্থিক বিশ্লেষণ · সৃজনশীল
AC 1 দ্বারা প্রতিষ্ঠানের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। উক্তিটির যথার্থতা যা…
উদ্দীপক

Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর