ঘূর্ণায়মান ঋণ বলতে কী বোঝায়?
উত্তর: ঘূর্ণায়মান ঋণ হলো ঋণগ্রহীতা ও ব্যাংকের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি, যার মাধ্যমে ব্যাংক ঋণগ্রহীতাকে একটি সর্বোচ্চ সীমা পর্যন্ত ঋণ দেয়। সাধারণত ঘূর্ণায়মান ঋণের চুক্তি ১ বছর বা তার বেশি সময়ের জন্য হয়। এরূপ ঋণের অর্থ নির্দিষ্ট ঋণ সীমা পর্যন্ত ভেঙে ভেঙে উত্তোলন করা যায়। এক্ষেত্রে ঋণ গ্রহীতাকে উত্তোলিত অর্থের ওপর সুদ এবং অব্যবহৃত অর্থের ওপর বাধ্যবাধকতা ফি (Commitment fee) দিতে হয়। ব্যাংক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ হিসেবে দেওয়ার নিশ্চয়তা দেয় বলে একে গ্যারান্টিযুক্ত ঋণও বলে।
HSC Finance 1st Paper Chapter 5: স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 5: স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন · সৃজনশীল
ঘূর্ণায়মান ঋণ বলতে কী বোঝায়?
উত্তর