HSCFinance 1st Paperসৃজনশীল
উদ্দীপক
কিডস জোন ও চাইল্ড জোন খেলনা গাড়ি প্রস্তুতকারক কোম্পানি। কিডস জোন প্রতি বছর ২,৫০,০০০ পিস খেলনা গাড়ি তৈরি করে। কোম্পানির কাঁচামালের ফরমায়েশ প্রতি ব্যয় ৪০০ টাকা এবং প্রতি একক কাঁচামালের বহন খরচ ২ টাকা। অন্যদিকে, চাইল্ড জোন-এর মজুদ পণ্যের মোট ফরমায়েশ ব্যয় ১৪,০০০ টাকা এবং মোট বহন খরচ ৮,০০০ টাকা।
Barisal · 2017
ক
লিড টাইম কী?
উত্তর
কোনো পণ্যের জন্য ফরমায়েশ দেয়ার তারিখ থেকে পণ্য গুদামে পৌছানো পর্যন্ত সময়কে লিড টাইম বলে।
**ফরমায়েশ বলতে পণ্য ক্রয়ের অর্ডারকে বোঝায়।**
খ
প্রাপ্য বিল ব্যবস্থাপনা বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
উত্তর
প্রাপ্য বিলের যথাযথ ব্যবহার এবং তা থেকে সর্বাধিক সুবিধা গ্রহণের প্রক্রিয়াই হলো প্রাপ্য বিল ব্যবস্থাপনা।
যেকোনো ব্যবসায়ে চলতি সম্পদের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রাপ্য বিল। মূলত ক্রেতাদের নিকট বাকিতে পণ্য বিক্রি, প্রাপ্য বিল গ্রহণ এবং এ বিল ব্যাংক থেকে বাট্টাকরণের মাধ্যমে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করাই হলো প্রাপ্য বিল ব্যবস্থাপনা।
**চলতি সম্পদ: ১ বছর বা এর চেয়ে কম মেয়াদযুক্ত সম্পদকে চলতি সম্পদ বলা হয়।**
গ
কিডস জোন-এর মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয় করো।
উত্তর
কিডস জোন-এর মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয়:
আমরা জানি,
মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ,
EOQ=
এখানে,
বার্ষিক চাহিদা, A = ২,৫০,০০০ পিস
ফরমায়েশ প্রতি ব্যয়, O = ৪০০ টাকা
প্রতি একক কাঁচামালের বহন খরচ, C = ২ টাকা
= ১০,০০০ পিস
কিডস জোন-এর মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ ১০,০০০ পিস।
উত্তর: ১০,০০০ পিস।
ঘ
চাইল্ড জোন-এর মোট মজুদ ব্যয় কি বেশি? তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ করো।
উত্তর
কিডস জোন-এর মোট মজুদ ব্যয় নির্ণয়:
আমরা জানি,
মোট মজুদ ব্যয়
এখানে,
বার্ষিক চাহিদা, A = ২,৫০,০০০ পিস
ফরমায়েশ প্রতি ব্যয়, O = ৪০০ টাকা
এককপ্রতি বহন খরচ, C = ২ টাকা
মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ, EOQ = ১০,০০০ পিস ['গ' হতে আনীত]
মোট মজুদ ব্যয়
=
= ১০,০০০ + ১০,০০০
= ২০,০০০ টাকা
কিডস জোন-এর মোট মজুদ ব্যয় ২০,০০০ টাকা
চাইল্ড জোন-এর মোট মজুদ ব্যয় নির্ণয়:
= মোট ফরমায়েশ ব্যয় + মোট বহন খরচ
= ১৪,০০০ + ৮,০০০ = ২২,০০০ টাকা
চাইল্ড জোন-এর মোট মজুদ ব্যয় বেশি (২২,০০০ - ২০,০০০) = ২,০০০ টাকা। সুতরাং, কিডস জোন-এর তুলনায় চাইন্ড জোন-এর মোট মজুদ ব্যয় ২,০০০ টাকা বেশি।
সম্পূর্ণ প্রশ্ন দেখো