চলতি সম্পদ ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: চলতি সম্পদ ব্যবস্থাপনা বলতে প্রতিষ্ঠানের নগদ, মজুদ পণ্য ও প্রাপ্য বিল ব্যবস্থাপনাকে বোঝায়। প্রতিষ্ঠানের চলতি ব্যয়; যেমন- কাঁচামাল ক্রয়, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি পরিশোধের জন্য পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ হাতে রাখা প্রয়োজন। আবার বাকিতে বিক্রয়ের ফলে সৃষ্ট প্রাপ্য বিল দ্রুত আদায় হচ্ছে কিনা সেটা যেমন লক্ষ রাখা প্রয়োজন তেমনি মজুদ পণ্যের ঘাটতির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে কিনা সেটাও লক্ষ রাখা দরকার। এছাড়া প্রয়োজনের অতিরিক্ত মজুদ পণ্য রাখলে অধিক পরিমাণ নগদ অর্থ মজুদপণ্যে বা চলতি সম্পদে আটকে থাকে। ফলে মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস পায়। এ সকল কারণে চলতি সম্পদ ব্যবস্থাপনা করা হয়।
HSC Finance 1st Paper Chapter 5: স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 5: স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন · সৃজনশীল
চলতি সম্পদ ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর