স্বল্পমেয়াদি ঋণ প্রতিষ্ঠানের কোন প্রয়োজনে ব্যবহার করা হয়?
উত্তর: স্বল্পমেয়াদি ঋণ সাধারণত প্রতিষ্ঠানের চলতি মূলধনের প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়। যে অর্থায়ন সাধারণত এক বছর বা তার কম সময়ের জন্য করা হয়, তাকে স্বল্পমেয়াদি অর্থায়ন বলে। ব্যবসায় পরিচালনার জন্য চলতি মূলধনের প্রয়োজন হয়। চলতি মূলধন বলতে মজুদ পণ্য, নগদ, প্রাপ্য বিল প্রভৃতিকে বোঝায়। এগুলো সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করার জন্য সাধারণত এক বছর বা তার কম মেয়াদি অর্থের প্রয়োজন হয়। সেক্ষেত্রে স্বল্পমেয়াদি ঋণ ব্যবহার করা হয়।
HSC Finance 1st Paper Chapter 5: স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 5: স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন · সৃজনশীল
স্বল্পমেয়াদি ঋণ প্রতিষ্ঠানের কোন প্রয়োজনে ব্যবহার করা হয়?
উত্তর