উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানে হাবিব কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের জনাব হাবিব একজন মধ্যস্তরের ব্যবস্থাপক। প্রতিষ্ঠানে যে ব্যবস্থাপকরা উচ্চ পর্যায়ে গৃহিত লক্ষ্য,পরিকল্পনা ও রীতি-নীতি বাস্তবায়নে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণকে কাজে লাগায় তাকে মধ্য পর্যায়ের ব্যবস্থাপক বলে। এরুপ পর্যায়ের ব্যবস্থাপকরা উচ্চ ও নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের মধ্যে সেতুবন্ধনের কাজ করে। উচ্চ পর্যায়ের গৃহীত লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে। উদ্দীপকের জনাব হাবিব একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে যোগদান করে মেশিন পরিচালনাকারী কর্মীদের কাজ তদারকি করেন। তিনি উচ্চ পর্যায়ে গৃহীত নির্দেশনা অনুযায়ী নিম্ন পর্যায়ের কাজ তদারকি করছেন। তাই বলা যায়,উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানে জনাব হাবিব মধ্য পর্যায়ের ব্যবস্থাপক।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানে হাবিব কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর