"নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপগুলোর যথাযথ অনুসরণের ফলে উদ্দীপকে বর্ণিত ফরমায়েশ পূরণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে" -তুমি কি একমত? যুক্তি দেখাও।
উত্তর: 'নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপগুলোর যথাযথ অনুসরণের ফলে উদ্দীপকে বর্ণিত ফরমায়েশ পূরণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে'- কথাটির সাথে আমি একমত। আদর্শমান নির্ধারণের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রক্রিয়া শুরু হয়। এরপর নির্দিষ্ট সময় শেষে প্রকৃত কার্যফল পরিমাপ করা হয়। পরবর্তী ধাপে আদর্শমানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করা হয়। এক্ষেত্রে কোনো বিচ্যুতি পেলে তার কারণ শনাক্ত করা হয়। সবশেষে সংশোধনমূলক ব্যবস্থার মাধ্যমে বিচ্যুতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়। উদ্দীপকের জাইকা ফ্যাশন লি. তিন মাসের মধ্যে ৯০,০০০ পিস শার্ট সরবরাহের ফরমায়েশ পায়। অর্থাৎ প্রতি মাসে উৎপাদন করতে হবে ৩০,০০০ একক। কিন্তু এক মাস পর দেখা যায়, ২০,০০০ পিস শার্ট উৎপাদন করা সম্ভব হয়েছে। পরিচালক পর্ষদ দেখলেন, লোডশেডিং- এর কারণে উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। পরবর্তীতে জেনারেটর স্থাপন ও ওভারটাইমের মাধ্যমে অতিরিক্ত উৎপাদনের ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানটির ৯০,০০০ পিস শার্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা হলো আদর্শমান নির্ধারণ। এক মাস পর ২০,০০০ পিস শার্ট উৎপাদন হলো প্রকৃত কার্যফল। পরবর্তী পর্যায়ে কর্তৃপক্ষ তুলনা করে দেখে, বিচ্যুতির পরিমাণ ১০,০০০ পিস শার্ট। এক্ষেত্রে আদর্শমানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করে বিচ্যুতির পরিমাণ বের করা হয়। পরবর্তী ধাপে বিচ্যুতির কারণ হিসেবে কর্তৃপক্ষ লোডশেডিং নির্ধারণ করে। এরপরের ধাপে বিচ্যুতি সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা (জেনারেটর স্থাপন, ওভারটাইম নির্ধারণ) নেওয়া হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ নিয়ন্ত্রণের সব পদক্ষেপ সঠিকভাবে পালন করেছে। ফলে জাইকা ফ্যাশন লি. নির্ধারিত সময়ে ফরমায়েশ পূরণ করতে পেরেছে।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
"নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপগুলোর যথাযথ অনুসরণের ফলে উদ্দীপকে বর্ণ…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর