নিয়ন্ত্রণকে কালান্তিক কাজ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: কোনো নির্দিষ্ট সময় পরপর যে কাজ করা হয় তাকে কালান্তিক কাজ বলে। পরিকল্পনার ন্যায় নিয়ন্ত্রণও একটি অবিরাম প্রক্রিয়া। যতদিন পরিকল্পনা থাকে ততদিন নিয়ন্ত্রণও অব্যাহত থাকে। এটি একটি কালান্তিক কাজ; কোনো প্রাত্যহিক কাজ নয়। এ কাজ অবশ্য একদিন, সপ্তাহ, মাস বা বছর হতে পারে। অর্থাৎ, সময় শেষেই কার্যফল পরিমাপ, পূর্বনির্ধারিত মানের সাথে তা তুলনা ও বিচ্যুতি নিরূপণ শেষে সংশোধনমূলক কার্য ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। তাই নিয়ন্ত্রণকে কালান্তিক কাজ বলা হয়।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
নিয়ন্ত্রণকে কালান্তিক কাজ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর