কর্মক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনাব ইলিয়াসের প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ পদ্ধতি অধিক ফলদায়ক- বিশ্লেষণ কর।
উত্তর: কর্মক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনাব ইলিয়াস তার প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণের আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করেন। নির্দিষ্ট মেয়াদ শেষে প্রতিষ্ঠানের আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, উদ্বৃত্তপত্র ইত্যাদি প্রস্তুত করা হয়। এরূপ বিবরণীসমূহকেই আর্থিক হিসাব বিবরণী বলে। নিয়ন্ত্রণ কৌশল হিসেবে এসব হিসাব বিবরণীর বিশ্লেষণকে আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ বলে। উদ্দীপকে জনাব পাভেল বছরের শুরুতে সারা বছরের সম্ভাব্য বিক্রয়, বিক্রয়মূল্য এমনকি খরচ কত হতে পারে তা সবার সাথে পরামর্শ করে ঠিক করেন। কিন্তু বছর শেষে আয়-ব্যয়ের মূল্যায়ন করে সংশোধনী আনেন না। এমনকি বছর শেষে বাস্তবের সাথে হিসাব পরিকল্পনা মিলান না এবং বিক্রয়, মোট মুনাফা ও নিট মুনাফার অনুপাত বিশ্লেষণ করেন না। অন্যদিকে মি. ইলিয়াস তার প্রতিষ্ঠানে মাঝে মাঝে আয়-ব্যয়ের মূল্যায়ন করে সংশোধনী আনেন। বছর শেষে বাস্তবের সাথে হিসাব পরিকল্পনা মিলান এবং বিক্রয়, মোট মুনাফা ও নিট মুনাফার অনুপাত বিশ্লেষণ করেন। এর ফলে পূর্ব থেকে হিসাব পরিকল্পনা থাকায় নিয়ন্ত্রণ কাজ সহজ হয়। সুতরাং বলা যায়, জনাব ইলিয়াসের নিয়ন্ত্রণ পদ্ধতি কার্যক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় অধিক ফলদায়ক।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
কর্মক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনাব ইলিয়াসের প্রতিষ্ঠানে নি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর