মোটা দাগের আওতায় কাজ শুরু, শেষ, বিচ্যুতি ইত্যাদি কোন কৌশলকে নির্দেশ করে তা উপস্থাপন কর।
উত্তর: মোটা দাগের আওতায় কাজ শুরু, শেষ, বিচ্যুতি ইত্যাদি নিরূপণ নিয়ন্ত্রণের পার্ট কৌশলকে নির্দেশ করে। যে চার্টে প্রতিষ্ঠানের প্রতিটি কাজ কখন শুরু হয়ে তা কখন শেষ হবে তা মোটা রংয়ের কালিতে উপস্থাপন করা হয় তাকে পার্ট বলে।PERT-এর পূর্ণরূপ হলো Programme Evaluation and Review Technique। এটি নিয়ন্ত্রণের একটি আধুনিক কৌশল। এই কৌশলকে নেটওয়ার্ক এনালাইসিসও বলা হয়ে থাকে। উদ্দীপকে আরিব মাহমুদ লক্ষ্য করলো নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়। এক্ষেত্রে কোন কোন প্রতিষ্ঠানে মোটা একটি রেখার আওতায় বিরামহীনভাবে কাজ শুরু, শেষ, ভুল ত্রুটি, বিচ্যুতি ইত্যাদি দূরীকরণে সচেষ্ট হন। এ ধরনের কৌশলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। উদ্দীপকে নিয়ন্ত্রণের পার্ট কৌশলের কথা বলা হয়েছে। এটি কোনো একটি প্রকল্পের 'বিভিন্ন অংশের পরিপূর্ণ সময় ও ব্যয়ের একটি নকশা প্রদান করে এবং এর মধ্যে প্রতিটি কার্য সম্পাদনের সময় ও ব্যয় উল্লেখ থাকে। যে সকল কাজ বিরতিহীনভাবে সম্পন্ন করতে হবে ঐ সকল কাজকে মোটা রেখা দ্বারা চিহ্নিত করে Critical Path প্রদর্শন করা হয়, যার মাধ্যমে প্রকল্প সম্পাদনের ন্যূনতম মোট সময় নির্ণয় করা যায়।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
মোটা দাগের আওতায় কাজ শুরু, শেষ, বিচ্যুতি ইত্যাদি কোন কৌশলকে নির্দেশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর