ব্রেক ইভেন বিন্দু ব্যাখ্যা কর।
উত্তর: যে বিন্দুতে প্রতিষ্ঠানের বিক্রয় ও মোট ব্যয়ের পরিমাণ সমান হয় তাকে ব্রেক ইভেন পয়েন্ট বলে। প্রতিষ্ঠানে বিশেষত উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিক্রয় ও মুনাফার সম্পর্ক নির্দেশ এবং এর মাধ্যমে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে ব্রেক ইভেন পয়েন্ট একটি অন্যতম নিয়ন্ত্রণ কৌশল। সমচ্ছেদ বিন্দুতে নির্দেশিত পরিমাণ অপেক্ষা বিক্রয় বেশি হলে প্রতিষ্ঠানের লাভ হবে এবং কম হলে লোকসান হবে। তাই নিয়মিত ব্রেক ইভেন পয়েন্ট বিশ্লেষণ করে নিয়ন্ত্রণ কার্যকর করা সম্ভব হয়। ব্যবস্থাপক প্রাতিষ্ঠানিক মুনাফা ঠিক রাখা বা উন্নত করার লক্ষ্যে নিয়মিত ব্রেক ইভেন পয়েন্ট বিশ্লেষণ করে থাকেন।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
ব্রেক ইভেন বিন্দু ব্যাখ্যা কর।
উত্তর