উদ্দীপকে জনাব সৈকত নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন ধাপের সাহায্যে বিক্রয় কম হওয়ার কারণ চিহ্নিত করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব সৈকত নিয়ন্ত্রণ প্রক্রিয়ার আদর্শমানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা ধাপের সাহায্যে বিক্রয় কম হওয়ার কারণ চিহ্নিত করেছেন। এ প্রক্রিয়ায় প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত আদর্শমানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করা হয়। এটি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার তৃতীয় পদক্ষেপ। এই তুলনার মাধ্যমে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত আদর্শমান অনুযায়ী কাজে বিচ্যুতি আছে কিনা তা নির্ণয় করা হয় এবং বিচ্যুতি থাকলে তার পরিমাণ কতটুকু তা চিহ্নিত করা হয়। উদ্দীপকে জনাব সৈকত একটি স্বনামধন্য সাবান শিল্পের বিক্রয় ব্যবস্থাপক। তিরি তার বিভাগের মাসিক বিক্রয় টার্গেট ১ লক্ষ একক নির্ধারণ করেন এবং সে অনুযায়ী বিক্রয় কর্মীদের নির্দেশনা দেন। নির্দিষ্ট সময় শেষে দেখা যায় ৩০ হাজার একক কম বিক্রয় হয়েছে। এই বিচ্যুতির পরিমাণ নির্ণয়ে নিয়ন্ত্রণের পদ্ধতি আদর্শমানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা ব্যবহার করা হয়। তাই বলা যায়, উদ্দীপকে জনাব সৈকত নিয়ন্ত্রণ প্রক্রিয়ার আদর্শমানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা ধাপের সাহায্যে বিক্রয় কম হওয়ার কারণ চিহ্নিত করেছেন।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
উদ্দীপকে জনাব সৈকত নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন ধাপের সাহায্যে বিক্রয় ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর