উদ্দীপকে উল্লিখিত জনাব সৈকতের কাঙ্ক্ষিত বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য গৃহীত ব্যবস্থার যৌক্তিকতা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব সৈকতের কাঙ্ক্ষিত বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য গৃহীত সংশোধনমূলক ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। সংশোধনমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা পদ্ধতিতে প্রতিষ্ঠানের কোনো কাজে বিচ্যুতি বা অসঙ্গতি থাকলে তা দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ এ পর্যায়ে প্রতিষ্ঠানের নির্ধারিত মান অপেক্ষা সম্পাদিত কাজের পরিমাণে বিচ্যুতি ঘটলে, তা খুঁজে বের করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। উদ্দীপকে জনাব সৈকত একটি স্বনামধন্য সাবান শিল্পের বিক্রয় ব্যবস্থাপক। তিরি তার বিভাগের মাসিক বিক্রয় টার্গেট ১ লক্ষ একক নির্ধারণ করেন এবং সে অনুযায়ী বিক্রয় কর্মীদের নির্দেশনা দেন। নির্দিষ্ট সময় শেষে দেখা যায় ৩০ হাজার একক কম বিক্রয় হয়েছে। কাঙ্ক্ষিত বিক্রয় অর্জনের জন্য তিনি কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি সুপারভাইজারদের অন্য বিভাগে বদলি করেন এবং উক্ত পদে দক্ষ সুপারভাইজার নিয়োগ করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেন। উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ের মধ্যে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এমতাবস্থায় বিক্রয় ব্যবস্থাপক জনাব সৈকত প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি সুপারভাইজারদের অন্য বিভাগে বদলি করেন এবং উক্ত পদে দক্ষ সুপারভাইজার নিয়োগ করেন। এতে আশা করা যায় পরবর্তীতে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব সৈকতের কাঙ্ক্ষিত বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর