উদ্দীপকের শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ নিয়ন্ত্রণের কোন পদক্ষেপের সাথে সম্পৃক্ত? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ নিয়ন্ত্রণের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ পদক্ষেপের সাথে সম্পৃক্ত। সংশোধনমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা পদ্ধতিতে প্রতিষ্ঠানের কোনো কাজে বিচ্যুতি বা অসঙ্গতি থাকলে তা দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ এ পর্যায়ে প্রতিষ্ঠানের নির্ধারিত মান অপেক্ষা সম্পাদিত কাজের পরিমাণে বিচ্যুতি ঘটলে, তা খুঁজে বের করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। উদ্দীপকে হেমকো লি. দেশের একটি বৃহৎ আইপিএস ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ফেব্রুয়ারি মাসে ৫০,০০০ একক ব্যাটারি প্রস্তুতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু মাস শেষে দেখা যায় ৩৫,০০০ একক ব্যাটারি প্রস্তুত হয়েছে। তদন্তে ধরা পড়লো, কিছু শ্রমিকের অদক্ষতাই এজন্য দায়ী। তাই প্রতিষ্ঠানটি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়। উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারে না। কারণ সংশোধনমূলক ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ের মধ্যে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারায় সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে কর্মীদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করেন। এতে প্রতিষ্ঠানটি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে বলে আমি মনে করি।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
উদ্দীপকের শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ নিয়ন্ত্রণের কোন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর