আদর্শমান বলতে কী বোঝায়?
উত্তর: আদর্শ মান বলতে একটি কাজ কতটুকু গুণ, মান, ব্যয়, আয় বা সময়সাপেক্ষ হলে সঠিকভাবে সম্পাদিত হয়েছে বলা হবে তা নির্ণয়কে বোঝায়। নিয়ন্ত্রণকে ফলপ্রদ করার লক্ষ্যে সর্বপ্রথম প্রত্যেক কাজের জন্য আদর্শ মান নির্ধারণ করা প্রয়োজন। আদর্শ মান নির্ধারণ এক ধরনের পরিকল্পনা। নিয়ন্ত্রণের এ মান সংখ্যা, ওজন, দৈর্ঘ্য, ঘণ্টা, আর্থিক মূল্য, আর্থিক আয়-ব্যয় ইত্যাদির মাধ্যমে নির্ধারণ করা হয়। প্রতিষ্ঠানে যে বাজেট প্রণয়ন করা হয় তাও আয়-ব্যয়ের আদর্শ মান হিসেবে গণ্য হয়। যেমন- একটা উৎপাদন কেন্দ্রে সপ্তাহে ১০০ একক পণ্য উৎপাদিত হয় বা হবে অথবা একটি বিক্রয় কেন্দ্রে সামনের মাসে ১০০০ একক পণ্য বিক্রয় হবে এরূপ পরিমাণ পূর্ব নির্ধারণকে আদর্শ মান নির্ধারণ বলা যায়।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
আদর্শমান বলতে কী বোঝায়?
উত্তর