নিয়ন্ত্রণ প্রক্রিয়ার অংশ হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সংশোধনমূলক ব্যবস্থার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: নিয়ন্ত্রণ প্রক্রিয়ার অংশ হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গৃহীত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের যৌক্তিকতা রয়েছে। নিয়ন্ত্রণের প্রক্রিয়ার সর্বশেষ পদক্ষেপ হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এ পর্যায়ে বিচ্যুতি বা অসঙ্গতি দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানে কাজের কোনো ত্রুটি ঘটলে তা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। যেমন- নির্দেশনায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন, অধীনস্থদের প্রশিক্ষণ বা মানোন্নয়ন ইত্যাদি। উদ্দীপকে জনাব আব্দুল্লাহ্ তার প্রতিষ্ঠানে প্রতি মাসে ২০,০০০ পিস পণ্য বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু গত তিন মাস যাবৎ বিপণন বিভাগের প্রকৃত বিক্রয়ের পরিমাণ ছিল যথাক্রমে ১১,৮০০; ১২,০০০ এবং ১১,৯০০ পিস। এজন্য বিপণন বিভাগের প্রত্যেক বিক্রয়কর্মীর কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং ব্যবস্থাপকদেরকেও চাপের মধ্যে রাখা হয়। সার্বিক বিষয় পর্যালোচনা করে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা ১২,০০০ একক পুনঃনির্ধারণ করেন। উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। কারণ প্রতিষ্ঠানটির আদর্শমান নির্ধারণ যথোপযুক্ত হয়নি। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে আদর্শমান পুনঃনির্ধারণ করেন। এতে আশা করা যায় প্রতিষ্ঠানটি যথাসময়ে তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
নিয়ন্ত্রণ প্রক্রিয়ার অংশ হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সংশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর