উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের বাজার পুনরুদ্ধারে করণীয় বিশ্লেষণ কর।
উত্তর: নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যথাযথ ধাপ অর্থাৎ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদ্দীপকের প্রতিষ্ঠানের বাজার পুনরুদ্ধার করা সম্ভব। নিয়ন্ত্রণের সর্বশেষ পদক্ষেপ হলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এ পর্যায়ে বিচ্যুতি বা অসঙ্গতি দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানে কাজের কোনো ত্রুটি ঘটলে তা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। যেমন- নির্দেশনায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন, অধীনস্থদের প্রশিক্ষণ বা মানোন্নয়ন ইত্যাদি। উদ্দীপকের 'জুম আইটি' একটি স্বনামধন্য ল্যাপটপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। চলতি বছর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ১০,৫০০ একক ল্যাপটপ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু বছরের মাঝামাঝিতে দেখা যায় ৩৫% উৎপাদন সম্ভব হয়েছে। ফলে ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করা যাচ্ছে না। এতে বাজার প্রতিযোগী প্রতিষ্ঠানের হাতে চলে যাচ্ছে। উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। তাই প্রতিষ্ঠানের উৎপাদক ব্যবস্থাপকের উচিত প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে কর্মী নিয়োগ, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা, নতুন মেশিন স্থাপন ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা। এমন ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই উদ্দীপকে প্রতিষ্ঠানটি আবার তাদের বাজার পুনরুদ্ধার করতে সক্ষম হবে বলে আমি মনে করি।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের বাজার পুনরুদ্ধারে করণীয় বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর