বাজেটীয় নিয়ন্ত্রণ বলতে কী বোঝো?
উত্তর: বাজেটীয় নিয়ন্ত্রণ বলতে বোঝায়, যে কার্য সম্পাদিত হলো তার সাথে বাজেটকৃত কার্যফল এর তুলনা করে পার্থক্য দূরীকরণের একটি প্রক্রিয়া। বাজেটের সাথে প্রকৃত কার্য ফলের তুলনা করে বিচ্যুতি বের করে সেটাকে নিয়ন্ত্রণ করাই হলো বাজেটীয় নিয়ন্ত্রণ । কোন প্রতিষ্ঠানের কার্যাবলী পরিকল্পিত বাজেটের সাথে অর্জিত ফলাফলের করা এবং বিচ্যুতি নির্ণয় সংশোধনী ব্যবস্থা গ্রহণ করা বাজেটীয় নিয়ন্ত্রণের উদ্দেশ্য। অর্থাৎ কাজের আদর্শ মানের সাথে প্রকৃত অর্জনের পার্থক্যকে সমন্বয় করার জন্য যে নিয়ন্ত্রণ করা হয় সেটাই বাজেটীয় নিয়ন্ত্রণ।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
বাজেটীয় নিয়ন্ত্রণ বলতে কী বোঝো?
উত্তর