শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উৎপাদন লক্ষ্যমাত্রায় ঘণ্টাপ্রতি কয়টি জ্যাকেট উৎপাদন করতে হবে?

উত্তর: উদ্দীপকে উৎপাদন লক্ষ্যমাত্রা ঘণ্টাপ্রতি ২৫ পিস জ্যাকেট উৎপাদন করতে হবে। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানই একটি নির্ধারিত ফললাভের জন্য সমুদয় কর্মকাণ্ড পরিচালনা করে। ফললাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণীত হয় তা-ই লক্ষ্য নামে পরিচিত। যদি কোনো প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক নির্ধারিত সময়ে শতকরা ১০% বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা করে তবে তাকে লক্ষ্য বলা যাবে। উদ্দীপকে মিস্ মাহমুদা 'মেসার্স ফিরোজা গার্মেন্টস' এর ব্যবস্থাপনা পরিচালক। বছরের শুরুতে তিনি ৪৮,০০০ পিস জ্যাকেট উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেন। তার কারখানায় দৈনিক আট ঘণ্টা করে বছরে ২৪০ কর্ম দিবস উৎপাদন কার্যক্রম চালু থাকে। এক্ষেত্রে বছরে তাদের মোট কর্ম দিবস (২৪০ × ৮) বা ১৯২০ ঘণ্টা। তাহলে ঘণ্টাপ্রতি তাদের উৎপাদন করতে হবে (৪৮,০০০ ÷ ১,৯২০) বা ২৫ পিস জ্যাকেট।

HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল

উদ্দীপকে উৎপাদন লক্ষ্যমাত্রায় ঘণ্টাপ্রতি কয়টি জ্যাকেট উৎপাদন করতে হবে?

উদ্দীপক

'মেসার্স ফিরোজা গার্মেন্টস' এর ব্যবস্থাপনা পরিচালক মিস মাহমুদা বছরের শুরুতে ৪৮,০০০ পিস জ্যাকেট উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেন। তার কারখানায় দৈনিক আট ঘণ্টা করে বছরে ২৪০ কর্ম দিবস উৎপাদন কার্যক্রম চালু থাকে। বছর শেষে প্রতিষ্ঠানটি ৪০,০০০ পিস জ্যাকেট উৎপাদন করতে সক্ষম হয়। জনাব মাহমুদা লক্ষ্যমাত্রার চেয়ে কম উৎপাদনের কারণ চিহ্নিত করেছেন এবং কারখানায় আধুনিক মেশিনারি সংস্থাপনপূর্বক উৎপাদন বিভাগের সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেন।

Mymensingh · 2025

উত্তর

প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চস্তরের ব্যবস্থাপকদের হাতে কেন্দ্রীভূত থাকাকে কেন্দ্রীকরণ বলে।

উত্তর

ভবিষ্যতে কী করা হবে তা পূর্ব থেকে নির্ধারণ করাকে পরিকল্পনা বলে। আয়নাতে যেমন আমরা নিজের চেহারা দেখতে পারি। অবিন্যস্ত থাকলে তা দেখে বিন্যস্ত করতে পারি। ঠিক একইভাবে পরিকল্পনা দ্বারাও আমরা ভবিষ্যৎকে দেখতে পারি। তাই পরিকল্পনা সর্বদাই ভবিষ্যৎমুখী। অন্যদিকে নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পরিকল্পনা অনুযায়ী কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখার এবং কোনো ত্রুটি হলে সংশোধন করার সুযোগ তৈরি হয়। অর্থাৎ নিয়ন্ত্রণের মাধ্যমে পূর্বনির্ধারিত পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করা হয় বলেই নিয়ন্ত্রণ সর্বদা পশ্চদমুখী।

উত্তর

উদ্দীপকে উৎপাদন লক্ষ্যমাত্রা ঘণ্টাপ্রতি ২৫ পিস জ্যাকেট উৎপাদন করতে হবে। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানই একটি নির্ধারিত ফললাভের জন্য সমুদয় কর্মকাণ্ড পরিচালনা করে। ফললাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণীত হয় তা-ই লক্ষ্য নামে পরিচিত। যদি কোনো প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক নির্ধারিত সময়ে শতকরা ১০% বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা করে তবে তাকে লক্ষ্য বলা যাবে। উদ্দীপকে মিস্ মাহমুদা 'মেসার্স ফিরোজা গার্মেন্টস' এর ব্যবস্থাপনা পরিচালক। বছরের শুরুতে তিনি ৪৮,০০০ পিস জ্যাকেট উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেন। তার কারখানায় দৈনিক আট ঘণ্টা করে বছরে ২৪০ কর্ম দিবস উৎপাদন কার্যক্রম চালু থাকে। এক্ষেত্রে বছরে তাদের মোট কর্ম দিবস (২৪০ × ৮) বা ১৯২০ ঘণ্টা। তাহলে ঘণ্টাপ্রতি তাদের উৎপাদন করতে হবে (৪৮,০০০ ÷ ১,৯২০) বা ২৫ পিস জ্যাকেট।

উত্তর

কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে মিস মাহমুদা কর্তৃক গৃহীত নিয়ন্ত্রণের সংশোধনমূলক ব্যবস্থা উদ্দীপকের প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রণের সর্বশেষ পদক্ষেপ হলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এ পর্যায়ে বিচ্যুতি বা অসঙ্গতি দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানে কাজের কোনো ত্রুটি ঘটলে তা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়।যেমন- নির্দেশনায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন, অধীনস্থদের প্রশিক্ষণ বা মানোন্নয়ন ইত্যাদি। উদ্দীপকে মিস মাহমুদা 'মেসার্স ফিরোজা গার্মেন্টস' এর ব্যবস্থাপনা পরিচালক। বছরের শুরুতে তিনি ৪৮,০০০ পিস জ্যাকেট উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেন। কিন্তু বছর শেষে প্রতিষ্ঠানটি ৪০,০০০ পিস জ্যাকেট উৎপাদন করতে সক্ষম হয়। তাই তিনি লক্ষ্যমাত্রার চেয়ে কম উৎপাদনের কারণ চিহ্নিত করেন এবং কারখানায় আধুনিক মেশিনারি সংস্থাপনপূর্বক উৎপাদন বিভাগের সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেন। উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি বছরে যতটুকু উৎপাদন করার কথা ছিল তা করতে পারেনি। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি তাদের সমস্যাগুলো খুঁজে বের করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে আধুনিক মেশিনারি সংস্থাপন এবং উৎপাদন বিভাগের সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। এতে আশা করা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে মিস মাহমুদা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবেন।
HSCManagement 2nd PaperChapter 10: নিয়ন্ত্রণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'মিতা গার্মেন্টস' এক লক্ষ একক পোশাক দুই মাসের মধ্যে সরবরাহের ফরমায়েশ পায়। প্রতিষ্ঠানের নির্বাহী মি. আরাফ উক্ত ফরমায়েশ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়ত কারখানার কাজ তদারকি করেন। তিনি কমীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিতে থাকলেন। পরিকল্পনার সাথে বাস্তব কাজের বিচ্যুতি থাকলে সংশোধনের ব্যবস্থা নেন। ফলে নির্ধারিত সময়েই লক্ষ্যার্জন হয়।
ক
কার্যফল পরিমাপ কী?
খ
নিয়ন্ত্রণকে কালান্তিক কাজ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের লক্ষ্যমাত্রা দুই মাসের মধ্যে অর্জন মেয়াদভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা কর।
ঘ
মিতা গার্মেন্টস-এ যথাযথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে লক্ষ্যার্জন সম্ভব হয়েছে উদ্দীপকের আলোকে এর যথার্থতা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নিয়ন্ত্রণকে কালান্তিক কাজ বলা হয় কেন? ব্যাখ্যা কর।

নিয়ন্ত্রণকে কালান্তিক কাজ বলা হয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কার্যফল পরিমাপ কী?

কার্যফল পরিমাপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব নাবিল বছরের শুরুতেই সবার সাথে পরামর্শ করে সারা বছরের সম্ভাব্য বিক্রয় কত একক হতে পারে, তার বিক্রয় মূল্য কত হবে, খরচ কী কী হতে পারে- এভাবে সম্ভাব্য আয়-ব্যয়ের একটা হিসাব দাঁড় করান। ছয় মাস পরে তিনি একবার তার আয় ও ব্যয় হিসাব অনুযায়ী হচ্ছে কিনা মূল্যায়ন করে কার্যক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনী আনেন। বছর শেষে যেয়ে তিনি বাস্তবের সাথে হিসাব পরিকল্পনা মিলান। পূর্বে থেকে হিসাব পরিকল্পনা থাকায় নিয়ন্ত্রণের সুবিধা হয়।

Barisal · 2017

ক
সমচ্ছেদ বিন্দু কী?
খ
অভ্যন্তরীণ নিরীক্ষা বলতে কী বোঝায়?
গ
জনাব নাবিল বছরের শুরুতে কী ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছেন? তা বর্ণনা করো।
ঘ
জনাব নাবিলের নিয়ন্ত্রণ পদ্ধতি কার্যক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে- তুমি কি এ মত সমর্থন করো? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.অভ্যন্তরীণ নিরীক্ষা বলতে কী বোঝায়?

অভ্যন্তরীণ নিরীক্ষা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সমচ্ছেদ বিন্দু কী?

সমচ্ছেদ বিন্দু কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব সিয়াম একটি কেবলস কোম্পানির ব্যবস্থাপক। তিনি যুক্তরাষ্ট্র থেকে ৬ মাস মেয়াদি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ শেষে কাজে যোগদান করেন। পূর্বের গৃহীত যুগোপযোগী পরিকল্পনা অনুযায়ী বিদ্যমান কর্মীদের মধ্যে তিনি দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করেন এবং বণ্টন করেন। অন্যদিকে তিনি আধুনিক, উপযুক্ত, মিতব্যয়ী ও বাস্তবসম্মত নিয়ন্ত্রণ কৌশল গ্রহণ করেন এবং শ্রমিকদের মধ্যে ব্যাখ্যা করেন। কিন্তু শ্রমিকরা বিষয়টি ভালোভাবে না নেয়ায় নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হয়। ফলে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়।

Jessore · 2017

ক
নিয়ন্ত্রণ কী?
খ
ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ কেন প্রয়োজন? বুঝিয়ে লেখো।
গ
জনাব সিয়ামের প্রথম কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ
নিয়ন্ত্রণ কার্যক্রমটি সফল করতে জনাব সিয়াম কী পদক্ষেপ গ্রহণ করতে পারেন? তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ কেন প্রয়োজন? বুঝিয়ে লেখো।

ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ কেন প্রয়োজন? বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিয়ন্ত্রণ কী?

নিয়ন্ত্রণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মিতা গার্মেন্টস-এ যথাযথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে লক্ষ্যার্জন সম্ভব হয়েছে উদ্উদ্দীপকের লক্ষ্যমাত্রা দুই মাসের মধ্যে অর্জন মেয়াদভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা? নিয়ন্ত্রণকে কালান্তিক কাজ বলা হয় কেন? ব্যাখ্যা কর।কার্যফল পরিমাপ কী?জনাব নাবিলের নিয়ন্ত্রণ পদ্ধতি কার্যক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় ভূমিকা রেখজনাব নাবিল বছরের শুরুতে কী ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছেন? তা বর্ণনা করো।অভ্যন্তরীণ নিরীক্ষা বলতে কী বোঝায়?সমচ্ছেদ বিন্দু কী?নিয়ন্ত্রণ কার্যক্রমটি সফল করতে জনাব সিয়াম কী পদক্ষেপ গ্রহণ করতে পারেন? তা ব্যাখ্জনাব সিয়ামের প্রথম কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ কেন প্রয়োজন? বুঝিয়ে লেখো।নিয়ন্ত্রণ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।