গবেষণামূলক প্রতিষ্ঠানের গবেষণাকর্মীর ক্ষেত্রে উদ্দীপকের কোন নেতৃত্ব উত্তম বলে তুমি মনে কর?- ব্যাখ্যা কর।
উত্তর: গবেষণামূলক প্রতিষ্ঠানে গবেষণা কর্মীর ক্ষেত্রে উদ্দীপকের আবিরের নেতৃত্ব অর্থাৎ গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। নেতৃত্বে নেতা প্রতিষ্ঠানের যে কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। গণতান্ত্রিক নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে সম্পূর্ণ বিপরীত। এক্ষেত্রে বল প্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন, ক্ষমতা ও ব্যক্তিত্বের প্রভাব না ঘটিয়ে গণতান্ত্রিক নেতা কর্মীদের মতামত ও অনুভূতি বিবেচনা করে তাদের সম্মতির ভিত্তিতে তাদের কাছ থেকে কাজ আদায় করে নেন। এ ধরনের নেতৃত্বে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হয়। এক্ষেত্রে কর্মীদের নিজেদের মতামত প্রকাশের স্বাধীনতা প্রকাশ পায়। উদ্দীপকে জনাব দবির তার অধীনস্থ কর্মীদের মাধ্যমে কাজ করিয়ে নিতে সব সময় তৎপর থাকেন। কর্মীদের সাধারণ ওজর আপত্তি তিনি কানেই নেন না। কর্মীদের সাথে তিনি কাজ ছাড়া কোন ব্যাপারে কথা বলতে ইচ্ছুক নয়। অন্যদিকে আবির তার অধীনস্থ কর্মীদের সাথে মানবিক আচরণে অভ্যস্ত। কর্মীদের ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা ও তিনি বিবেচনা করে কাজের ব্যাপারে অনেক ক্ষেত্রে ছাড় দেন। আধুনিক দৃষ্টিভঙ্গিতে প্রতিষ্ঠানের সবচেয়ে উত্তম নেতৃত্ব হলো গণতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্বে নেতা এবং দল একটি সামাজিক ইউনিট হিসেবে যৌথভাবে কাজ করে । তাই বলা যায়,গবেষণামূলক প্রতিষ্ঠানে গবেষণা কর্মীদের ক্ষেত্রে উদ্দীপকের গণতান্ত্রিক নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
গবেষণামূলক প্রতিষ্ঠানের গবেষণাকর্মীর ক্ষেত্রে উদ্দীপকের কোন নেতৃত্ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর