'নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যথাযথ ধাপ অনুসরণ না করায় যথাসময়ে অর্ডারকৃত পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না'- উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যথাযথ ধাপ অনুসরণ না করায় যথাসময়ে অর্ডারকৃত পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে আমি মনে করি। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথমে আদর্শমান প্রতিষ্ঠা করা হয়। এরপর নির্দিষ্ট সময় পর পর প্রকৃত কার্যফল পরিমাপ করা হয়। আদর্শমানের সাথে কার্যফলের তুলনা করে বিচ্যুতি যাচাই করা হয় ও বিচ্যুতি পাওয়া গেলে তার কারণ চিহ্নিত করা হয়। সবশেষে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়। 'দীপ্তি ফ্যাশনওয়্যার লিমিটেড' ৭ লক্ষ পিস ট্রাউজার সরবরাহের অর্ডারকে আদর্শমান ধরে কাজ শুরু করে। কিন্তু তারা নির্দিষ্ট সময় পর পর উৎপাদনের মাত্রা পরিমাপ করেনি। ১৫ মার্চ পর্যন্ত লক্ষ্যমাত্রা থেকে তাদের উৎপাদন কম হয়েছে। এতে নেতিবাচক বিচ্যুতির সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির উৎপাদনের নেতিবাচক বিচ্যুতি সময়মতো চিহ্নিত না হওয়ায় সংশোধনমূলক ব্যবস্থা নিতে দেরি হয়েছে। ফলে বাকি সময়ের মধ্যে বিচ্যুতি সংশোধন করা কঠিন হবে। এতে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডারকৃত ট্রাউজার উৎপাদন করতে সক্ষম হবে না। এক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যথাযথভাবে ধাপ অনুসরণ না করার কারণেই এই সমস্যা সৃষ্টি হয়েছে। সুতরাং, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যথাযথ ধাপ অনুসরণ না করায় যথাসময়ে অর্ডারকৃত পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
'নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যথাযথ ধাপ অনুসরণ না করায় যথাসময়ে অর্ডারকৃত পণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর