নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার ঊর্ধ্বতনের কাজ- ব্যাখ্যা কর।
উত্তর: পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল, তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থাকেই নিয়ন্ত্রণ বলে। নিয়ন্ত্রণের কাজ সবসময় ঊর্ধ্বতন নির্বাহী করে থাকেন। অর্থাৎ কোনো বিষয়ে কর্তৃত্ব যার হাতে রয়েছে সেই বিষয়ে নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা তারই দায়িত্বের মধ্যে পড়ে। এক্ষেত্রে ঊর্ধ্বতনের নিকট দায়িত্বভার থাকে বিধায় নিয়ন্ত্রণ ব্যবস্থাও থাকে তার কাছে। কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা দিয়ে থাকেন এবং নির্দেশনা সঠিকভাবে পালন 'করা হচ্ছে কিনা তাও ঊর্ধ্বতনগণ দেখে থাকেন।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার ঊর্ধ্বতনের কাজ- ব্যাখ্যা কর।
উত্তর