উদ্দীপক মি. রব নিয়ন্ত্রণের কোন পদ্ধতি অনুসরণ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. রব নিয়ন্ত্রণের আদর্শমান পদ্ধতি অনুসরণ করেন। নিয়ন্ত্রণ ফলপ্রদ করার লক্ষ্যে সর্বপ্রথম প্রত্যেক কাজের জন্য আদর্শ মান নির্ধারণ করা প্রয়োজন। আদর্শ মান বলতে একটি কাজ কতটুকু গুণ, মান, ব্যয়, আয় বা সময়সাপেক্ষ হলে সঠিকভাবে সম্পাদিত হয়েছে বলা হবে তা নির্ণয়কে বোঝায়। আদর্শ মান নির্ধারণ এক ধরনের পরিকল্পনা। উদ্দীপকে মি. রব একটি নামকরা জুতা কারখানার মালিক। তিনি তার প্রতিষ্ঠানকে লাভজনক করার জন্য প্রতি মাসে ৩,০০০ জোড়া জুতা তৈরি এবং বিক্রয়ের পরিকল্পনা করেন। উক্ত ধার্যকৃত পরিকল্পনাটি নিয়ন্ত্রণের আদর্শমান পদক্ষেপের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. রব নিয়ন্ত্রণের আদর্শমান পদ্ধতি অনুসরণ করেন।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
উদ্দীপক মি. রব নিয়ন্ত্রণের কোন পদ্ধতি অনুসরণ করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর