জানুয়ারি ১৬ তারিখে প্রতিষ্ঠানের বিচ্যুতি নির্ধারণ ব্যবস্থাপনা প্রক্রিয়ার কোন ধাপের সাথে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: জানুয়ারি ১৬ তারিখে প্রতিষ্ঠানের বিচ্যুতি নির্ধারণ ব্যবস্থাপনা প্রক্রিয়ার নিয়ন্ত্রণ ধাপের সাথে সম্পর্কযুক্ত। পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থাকেই নিয়ন্ত্রণ বলে। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার মৌলিক কার্যক্রমের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ ধাপ। একটি প্রতিষ্ঠানে পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌছার জন্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে কার্যক্রম শুরু হয় তা নিয়ন্ত্রণের মাধ্যমে সমাপ্তি ঘটে। উদ্দীপকে জনাব হাসনাত একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তার কারখানায় উৎপাদিত শার্ট ২টি বিভাগীয় শহরে ৫টি শো-রুমে বিক্রয় করেন। জানুয়ারি মাসে তিনি ৫০ হাজার পিস শার্ট বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। জানুয়ারি ১৬ তারিখে দেখা গেল ১৫ হাজার পিস শার্ট বিক্রয় হয়েছে। অর্থাৎ বিক্রয়ের পরিমাণ অনুযায়ী বিচ্যুতি হয়েছে। উক্ত বিচ্যুতি নির্ণয় ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জানুয়ারি ১৬ তারিখে প্রতিষ্ঠানের বিচ্যুতি নির্ধারণ ব্যবস্থাপনা প্রক্রিয়ার নিয়ন্ত্রণ ধাপের সাথে সম্পর্কযুক্ত।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
জানুয়ারি ১৬ তারিখে প্রতিষ্ঠানের বিচ্যুতি নির্ধারণ ব্যবস্থাপনা প্রক্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর