নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যথাযথ ধাপ অনুসরণ না করাই যথাসময়ে অর্ডারকৃত পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না।"-উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যথাযথ ধাপ অর্থাৎ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই যথাসময়ে অর্ডারকৃত পণ্য সরবরাহ করা সম্ভব হয়েছে। নিয়ন্ত্রণের সর্বশেষ পদক্ষেপ হলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এ পর্যায়ে বিচ্যুতি বা অসঙ্গতি দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানে কাজের কোনো ত্রুটি ঘটলে তা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। যেমন: নির্দেশনায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন, অধীনস্থদের প্রশিক্ষণ বা মানোন্নয়ন ইত্যাদি। উদ্দীপকের 'লাবিবা ফ্যাশন ওয়্যার লিমিটেড' একটি পোশাক রপ্তানিমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের ২০ জানুয়ারি চার মাসের মধ্যে ৭ লক্ষ পিস ট্রাউজার সরবরাহের অর্ডার গ্রহণ করে। কিন্তু ১৫ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটি ৩ লক্ষ পিস ট্রাউজার উৎপাদন করতে সক্ষম হয়। এক্ষেত্রে তাদের বিচ্যুতির পরিমাণ হচ্ছে ২০,৮৩৩ পিস। এমতাবস্থায় যথাসময়ে অর্ডার সরবরাহ করার জন্য উৎপাদক ব্যবস্থাপক উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন।উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি যেহেতু নির্ধারিত সময়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, তাই প্রতিষ্ঠানের উৎপাদক ব্যবস্থাপক যথাসময়ে অর্ডার সরবরাহ করার জন্য প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে। এমন ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই উদ্দীপকে প্রতিষ্ঠানটি যথাসময়ে অর্ডারকৃত পণ্য সরবরাহ করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যথাযথ ধাপ অনুসরণ না করাই যথাসময়ে অর্ডারকৃত পণ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর