উদ্দীপকে নিয়ন্ত্রণের কোন পদক্ষেপ নেওয়ার ফলে পরবর্তী মাস থেকে সঠিকভাবে উৎপাদন সম্ভব হয়েছে-উদ্দীপকের আলোকে এ কথার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে নিয়ন্ত্রণের সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার ফলে পরবর্তী মাস থেকে সঠিকভাবে উৎপাদন সম্ভব হয়েছে বলে আমি মনে করি। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সর্বশেষ পদক্ষেপ হলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এ পর্যায়ে প্রতিষ্ঠানে কোনো বিচ্যুতি বা অসঙ্গতি দেখা দিলে তা দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।অর্থাৎ প্রতিষ্ঠানে কাজের কোনো ত্রুটি ঘটলে তা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। উদ্দীপকে জনশন ইলেক্ট্রনিক লিমিটেড-এর উৎপাদন ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানের শ্রমিকদের ওভারটাইমসহ ৯ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ করেন। এ কর্মঘণ্টার মধ্যে তাদের ৫৪০ পিস বাল্ব উৎপাদন করতে বলেন। মাস শেষে দেখা যায়, মাত্র ১৫,০০০ পিস বাল্ব উৎপাদিত হয়েছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক অনুসন্ধান করে দেখলেন, বিদ্যুৎ ব্যবস্থার ঘাটতির কারণে এমনটি হয়েছে। পরবর্তী মাসে জেনারেটরের ব্যবস্থা করায় সঠিকভাবে উৎপাদন হচ্ছে। উদ্দীপকের উৎপাদন ব্যবস্থাপক নিয়ন্ত্রণের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করছেন। উক্ত সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে তিনি বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা গ্রহণ করেন। এর ফলে পরবর্তী মাস থেকে শ্রমিকরা সম্পূর্ণ বাল্ব অর্থাৎ ২৬,২০০ পিস বাল্ব উৎপাদন করতে সক্ষম হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে নিয়ন্ত্রণের সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার ফলে পরবর্তী মাস থেকে সঠিকভাবে উৎপাদন সম্ভব হয়েছে।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
উদ্দীপকে নিয়ন্ত্রণের কোন পদক্ষেপ নেওয়ার ফলে পরবর্তী মাস থেকে সঠিকভা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর