উদ্দীপকে মুন সুজ লি. এর ব্যবহৃত নিয়ন্ত্রণ কৌশল কোনটি? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে মুন সুজ লি. এর ব্যবহৃত নিয়ন্ত্রণ কৌশলটি হচ্ছে গ্যান্ট চার্ট। একটি প্রতিষ্ঠানের কাজ কখন শুরু হয়ে কখন শেষ হবে তা বিভিন্ন রংয়ের কালি দ্বারা এইচ.এল. গ্যান্ট যে চার্টে উপস্থাপন করেন তাকে গ্যান্ট চার্ট বলে। এরূপ চার্টের মাধ্যমে কোন কাজগুলো চলছে, কোন কাজ কখন শুরু হয়েছে ও তা কখন শেষ হবে তা জানা যায়। এক্ষেত্রে কোন কাজ সঠিক সময়ে সম্পন্ন হয়নি তাও জানা যায় এবং সেক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা সম্ভব হয়। উদ্দীপকে মুন সুজ লি. তাদের তৈরিকৃত পণ্যের মান বৃদ্ধি ও কর্মরতদের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার জন্য প্রত্যেক কাজ শুরু ও শেষের সময় এবং আন্তঃসম্পর্ক ছকে উল্লেখ করেন। এতে কোন কাজটি সঠিক সময়ে সম্পাদন হয়নি তা সহজে নির্ণয় করা যায়। এভাবে সময়ের ভিত্তিতে কাজের শুরু ও শেষ সময় নির্ণয় নিয়ন্ত্রণের গ্যান্ট চার্ট কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মুন সুজ লি. এর ব্যবহৃত নিয়ন্ত্রণ কৌশলটি হচ্ছে গ্যান্ট চার্ট।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
উদ্দীপকে মুন সুজ লি. এর ব্যবহৃত নিয়ন্ত্রণ কৌশল কোনটি? বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর