উদ্দীপকে ইফাদ সুজ লি. এর বিচ্যুতি নির্ণয় পূর্বক বিচ্যুতি দূরীকরণে গৃহীত পদক্ষেপটির যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: যা ইফাদ সুজ লি. এর বিচ্যুতির পরিমাণ ৮০,০০০ একক, তা দূরীকরণে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিয়ন্ত্রণের সর্বশেষ পদক্ষেপ হলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এ পর্যায়ে বিচ্যুতি বা অসঙ্গতি দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানে কাজের কোনো ত্রুটি ঘটলে তা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। যেমন: নির্দেশনায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন, অধীনস্থদের প্রশিক্ষণ বা মানোন্নয়ন ইত্যাদি। উদ্দীপকে ইফাদ সুজ লি. ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে ৩০ জুন পর্যন্ত ৩ লক্ষ একক সুজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। কিন্তু ৩০ জুন শেষে দেখা গেল ২ লক্ষ ২০ হাজার একক' সুজ উৎপাদন হয়েছে। অর্থাৎ তাদের বিচ্যুতির পরিমাণ (৩,০০,০০০ – ২,২০,০০০) বা ৮০,০০০ একক। এনিয়ে ইফাদ সুজ লি. এর ব্যবস্থাপকগণ চিন্তিত। তারা খোজ নিয়ে উপকরণ ও প্রযুক্তিগত কোনো সমস্যাই খুঁজে পায়নি। উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি যেহেতু নির্ধারিত সময়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, তাই প্রতিষ্ঠানের ব্যবস্থাপকগণ যথাসময়ে সুজ তৈরির জন্য প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমন ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই উদ্দীপকে প্রতিষ্ঠানটি যথাসময়ে সুজ তৈরি করতে পারবে বলে আমি মনে করি।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
উদ্দীপকে ইফাদ সুজ লি. এর বিচ্যুতি নির্ণয় পূর্বক বিচ্যুতি দূরীকরণে গ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর