উপরের রেখাচিত্রটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার কোন কাজের সাথে সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উপরের রেখাচিত্রটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার নিয়ন্ত্রণ কাজের সাথে সঙ্গতিপূর্ণ। নিয়ন্ত্রণ হলো পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থা বিশেষ। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার মৌলিক কার্যক্রমের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ ধাপ। একটা প্রতিষ্ঠানে, পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌছার জন্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে কার্যক্রম শুরু হয় তা নিয়ন্ত্রণের মাধ্যমে সমাপ্তি ঘটে। উদ্দীপকের চিত্রের প্রথম ধাপে প্রকৃতপক্ষে কাজ কতটা হবে তা নির্ধারণ করা হয়েছে, যা আদর্শমান হিসেবে বিবেচিত। দ্বিতীয় ধাপে বিচ্যুতি নিরূপণ হলো আদর্শমানের সাথে প্রকৃত কার্যফল তুলনা করা। আদর্শমানের সাথে তুলনা করে বিচ্যুতি যথাযথভাবে নির্ধারণের পর উক্ত বিচ্যুতির কারণ নির্ণয় এবং উক্ত কারণের যথার্থতা মূল্যায়ন নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ। সর্বশেষ ধাপে সংশোধনমূলক ব্যবস্থা বলতে ভবিষ্যতে যাতে বিচ্যুতি না ঘটে এ লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণকে বোঝায়। এভাবে ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ কাজের ধাপ সম্পাদিত হয়। তাই বলা যায়, উপরের রেখাচিত্রটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার নিয়ন্ত্রণ কাজের সাথে সঙ্গতিপূর্ণ।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
উপরের রেখাচিত্রটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার কোন কাজের সাথে সঙ্গতিপূর্ণ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর