উপরের রেখাচিত্রটি অসম্পূর্ণ এবং সেই কারণেই অকার্যকর-এ উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উপরের রেখাচিত্রটি অসম্পূর্ণ এবং সেই কারণেই অকার্যকর-উক্তিটি যথার্থ। নিয়ন্ত্রণ প্রক্রিয়া হলো সম্পাদিত কার্যফল পরিমাপ, কাজের বিচ্যুতি নিরুপণ ও সংশোনমূলক ব্যবস্থা গ্রহণের এক অবিরাম প্রক্রিয়া। এরূপ প্রক্রিয়া বিশ্লেষণ করলে এর কতগুলো ধাপ বা পদক্ষেপ লক্ষ্য করা যায়। উদ্দীপকে প্রদত্ত রেখাচিত্রটি চারটি ধাপের প্রথম ধাপ হলো আদর্শমান নির্ধারণ। এক্ষেত্রে নির্দিষ্ট সময় শেষে প্রকৃতপক্ষে কাজ কতটা হবে তা নির্ধারণ করা হয়। দ্বিতীয় ধাপে বিচ্যুতি নিরূপণ। আর বিচ্যুতি নিরূপণ করতে হয় আদর্শমানের সাথে কার্যফলের তুলনা করে যা এখানে অনুপস্থিত। উদ্দীপকের রেখাচিত্রটিতে কার্যফল নেই। তাই বিচ্যুতি নিরূপণ করা সম্ভব নয়। এক্ষেত্রে রেখাচিত্রের পরবর্তী পদক্ষেপ অকার্যকর অর্থাৎ পরবর্তী পদক্ষেপ মূল্যায়ন করা সম্ভবপর নয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের রেখাচিত্রটিতে কার্যফল না থাকায় তা অসম্পূর্ণ এবং এ কারণেই বিচ্যুতি নিরূপণ ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ সম্ভব নয়। তাই বলা যায়, উপরের রেখাচিত্রটি অসম্পূর্ণ এবং সেই কারণেই অকার্যকর- উক্তিটি যথার্থ।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
উপরের রেখাচিত্রটি অসম্পূর্ণ এবং সেই কারণেই অকার্যকর-এ উক্তিটির যথার…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর