"নিয়ন্ত্রণ ব্যবস্থা যথাযথ কার্যকর হওয়ায় প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে"- বক্তব্যের যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: নিয়ন্ত্রণ ব্যবস্থা যথাযথভাবে কার্যকর হওয়ায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। নিয়ন্ত্রণ হলো পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থা বিশেষ। একটা প্রতিষ্ঠানে পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে কার্যক্রম শুরু হয় তা নিয়ন্ত্রণের মাধ্যমে সমাপ্তি ঘটে। উদ্দীপকে শফিকুল আলম সায়মা গার্মেন্টসের একজন উৎপাদন ব্যবস্থাপক। তিনি তাঁর বিভাগের কাজকে দলগত কাজ মনে করেন। পরিকল্পনা অনুযায়ী শ্রমিক-কর্মীরা কাজ সম্পাদন করছে কিনা তা পর্যবেক্ষণ করে নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন। তিনি মনে করেন প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে নিয়ন্ত্রণ একটি সার্বক্ষণিক প্রক্রিয়া। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ বা প্রক্রিয়া। এর মাধ্যমেই পরিকল্পনার ত্রুটি-বিচ্যুতি নির্ণয়পূর্বক তার সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয় এবং পরবর্তী পরিকল্পনা প্রণয়ন করা হয়। এক্ষেত্রে একবার পরিকল্পনায় ত্রুটি ধরা পড়লে দেখা যাবে পরবর্তী পরিকল্পনায় ভুলের পরিমাণ কমে যাবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি এরূপ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করার কারণেই প্রাতিষ্ঠানিক লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
"নিয়ন্ত্রণ ব্যবস্থা যথাযথ কার্যকর হওয়ায় প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর