নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপের যথাযথ অনুসরণে জনাব কনক ভবিষ্যতে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবেন- যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ পদক্ষেপ অনুসরণের মাধ্যমে জনাব কনক ভবিষ্যতে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবেন। সংশোধনমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা পদ্ধতিতে প্রতিষ্ঠানের কোনো কাজে বিচ্যুতি বা অসঙ্গতি থাকলে তা দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ এ পর্যায়ে প্রতিষ্ঠানের নির্ধারিত মান অপেক্ষা সম্পাদিত কাজের পরিমাণে বিচ্যুতি ঘটলে, তা খুঁজে বের করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। উদ্দীপকের মি. কনক 'কর্ণফুলী' এনার্জি প্লাস বাল্ব উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক। তিনি প্রতিষ্ঠানের জানুয়ারি মাসের প্রথম ৭দিনে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন ৫,০০০ একক। জানুয়ারি মাসের ২৮ দিন অতিবাহিত হওয়ার পর দেখা গেল পণ্য উৎপাদিত হয় ১৮,০০০ একক। কর্মীর অদক্ষতা ও যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় তিনি নতুন মেশিন ক্রয় এবং কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন। উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোনো প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি যেহেতু নির্ধারিত সময়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, তাই মি. কনক প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এর মাধ্যমে আশা করা যায়, প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জন করতে সক্ষম হবে।
HSC Management 2nd Paper Chapter 10: নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 10: নিয়ন্ত্রণ · সৃজনশীল
নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপের যথাযথ অনুসরণে জনাব কনক ভবিষ্যতে কাঙ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর