মুনাফা সর্বাধিকরণ কেন ফার্মের চূড়ান্ত লক্ষ্য নয়? ব্যাখ্যা কর।
উত্তর: কোনো ফার্ম বা ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করাকে মুনাফা সর্বাধিকরণ বলা হয়। মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যে যে প্রকল্পের মোট মুনাফা বেশি সে প্রকল্পকে 'প্রাধান্য দেওয়া হয়। মুনাফা অর্জনের সময়কে প্রাধান্য দেওয়া হয় না। কিন্তু বিনিয়োগ প্রকল্পের মুনাফা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়। তাই যত দ্রুত বিনিয়োগকৃত তহবিল ফেরত পাওয়া যাবে প্রতিষ্ঠানের জন্য তত ভালো হবে। কিন্তু মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যে এ বিষয়টি বিবেচনা করা হয় না। এছাড়াও মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যে প্রকল্পের ঝুঁকি এবং নগদ প্রবাহকে বিবেচনা করা হয় না। তাই মুনাফা সর্বাধিকরণ ফার্মের চূড়ান্ত লক্ষ্য নয়।
HSC Finance 1st Paper Chapter 1: অর্থায়নের সূচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · Chapter 1: অর্থায়নের সূচনা · সৃজনশীল
মুনাফা সর্বাধিকরণ কেন ফার্মের চূড়ান্ত লক্ষ্য নয়? ব্যাখ্যা কর।
উত্তর
